
মো. শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
ভাবুকদিয়া ঠেনঠেনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজি আব্দুস সোবাহান মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু ছাইম।
এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা দৌড়, লং জাম্পসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে ওঠে বলেও তারা উল্লেখ করেন।
পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সফলভাবে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।