1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ভাঙ্গুড়ায় নির্যাতনের শিকার বৃদ্ধের মৃত্যু, গুজবে উত্তেজনা - আমার সকাল ২৪ |
২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ১১:৫৫|
ব্রেকিং নিউজ:
সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলা জরুরি: এমপি শেখ রেজাউল ইসলাম তালুকনগরে পারিবারিক বিরোধে জালাল ও পিন্টুর ওপর সন্ত্রাসী হামলা রূপগঞ্জে মসলিন হাউজ ও জামদানি ভিলেজ পরিদর্শনে প্রতিমন্ত্রী শরিফুল আলম বেলকুচিতে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও ফলক উন্মোচন ভাঙ্গুড়ায় নির্যাতনের শিকার বৃদ্ধের মৃত্যু, গুজবে উত্তেজনা তাড়াইলে খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত পীরগঞ্জে বিশ্ব যক্ষা দিবস উদযাপন দেশে জ্বালানি তেলের মজুত কতদিন চলবে, জানাল সরকার নাসিরনগরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০ ভেড়ামারায় অস্ত্র, গুলি ও মাদকসহ ৩ ডাকাত সদস্য আটক নলছিটিতে সংসদ সদস্য ইলেন ভূট্রোর ঈদের শুভেচ্ছা বিনিময় চন্দনাইশ প্রেসক্লাবের দুই বছরের জন্য নতুন কমিটি গঠন ধামরাইয়ে ছাত্রদলের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধন কর্মসূচি 🌙 তারুণ্যের আলো বারাকাহ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ 🌙 জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ভাঙ্গুড়ায় নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াত–বিএনপির সংঘর্ষ, ৪ আহত ঝালকাঠিতে ১৩ মাসের শিশুর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন বিজয়নগরে বিশেষ অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বেলকুচিতে ৫০০ গরিবের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ ছুটির পর অফিসে এসে প্রথমে যা করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের বাঘাবাড়ী অয়েল ডিপো পরিদর্শন, বৃক্ষরোপণ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা “আমার সকাল ২৪” পত্রিকা অফিসে দুঃসাহসিক চুরি: উধাও ৩০ মিটার ওয়াইফাই ক্যাবল রাজধানীর হাজারীবাগে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ঈদে সালামি আদায় করার ৬ কৌশল আমতলীতে ইসলামিক রিলিফের ঈদ ভ্যালু ভাউচার বিতরণ মাগুরায় ‘নবজাগরণ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন’-এর আত্মপ্রকাশ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শাহজাদপুরে রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু, ট্রাকে আগুন রমজান হোক ভ্রাতৃত্ব ও ত্যাগের সেতুবন্ধন বাউফলে প্রধানমন্ত্রীর পক্ষে ৭০০ নারীকে শাড়ি উপহার দিলেন ড. মাসুদ এমপি লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু আমতলীতে সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মিয়ার ঈদের শুভেচ্ছা মানুষের প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা দিয়ে ইসলামের আলোকে জীবন গড়ি সিটিটিসি’র অভিযানে ১,৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি খিলগাঁও থানা এলাকা থেকে মাদক কারবারি গ্রেফতার পাঁচবিবিতে ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাই শিরোনাম: কসবায় অভিযান: কুখ্যাত মাদক ব্যবসায়ী আল আমিনসহ ২ গ্রেফতার, ৪ কেজি গাঁজা জব্দ বান্দরবানে বিএনপি নেতা সাঈদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ভাঙ্গুড়ায় নির্যাতনের শিকার বৃদ্ধের মৃত্যু, গুজবে উত্তেজনা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : বুধবার, মার্চ ২৫, ২০২৬,
ভাঙ্গুড়ায় নির্যাতনের শিকার বৃদ্ধের মৃত্যু, গুজবে উত্তেজনা
ভাঙ্গুড়ায় নির্যাতনের শিকার বৃদ্ধের মৃত্যু, গুজবে উত্তেজনা

নির্যাতনের শিকার বৃদ্ধের মৃত্যুতে ভাঙ্গুড়ায় উত্তেজনা, গুজব ছড়ানোয় ক্ষোভ
ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় পুলিশ, মামলার ধরণ বদলের ইঙ্গিত

বিশেষ প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা):
ভাঙ্গুড়া উপজেলায় বহুল আলোচিত নির্যাতন মামলার ভুক্তভোগী বৃদ্ধ মো. ইনতাজ আলীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে সংঘটিত নৃশংস নির্যাতনের ঘটনায় গুরুতর আহত হন ইনতাজ আলী। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ঈদের দিন সকাল সাড়ে ৭টার দিকে তিনি ইন্তেকাল করেন।

তবে স্থানীয়দের একটি অংশের দাবি, চিকিৎসাধীন অবস্থার পরও তাকে বিভিন্ন স্থানে চলাফেরা করতে দেখা গেছে। এমনকি স্থানীয় হাটবাজারসহ আশপাশের এলাকাতেও তাকে উপস্থিত থাকতে দেখেছেন বলে দাবি করছেন কেউ কেউ। এ কারণে ঘটনার প্রকৃত অবস্থা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।

এ ঘটনায় দায়ের করা মামলার একাধিক আসামি বর্তমানে জামিনে মুক্ত থাকায় জনমনে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

এদিকে অভিযোগ উঠেছে, একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে পুরনো ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। স্থানীয়দের মতে, এটি বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টা এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর কৌশল।

আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মামলার ধরণেও পরিবর্তন আনা হতে পারে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, বিচারাধীন বিষয়ে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা দণ্ডনীয় অপরাধ।

পুরো ঘটনাকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper