1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ভাঙ্গুড়ায় এইচএসসি ফরম ফিলাপ ইস্যুতে ‘আত্মহত্যার হুমকি’ ভিডিও সাজানো, তদন্তে উদঘাটন - আমার সকাল ২৪ |
১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ১০:৫৯|
ব্রেকিং নিউজ:
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ডিপোতে আগুন ইরাকের বাগদাদে মার্কিন সাংবাদিককে অপহরণ লক্ষ্মীপুরে সাবেক ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার বোচাগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা চৌমুহনীতে প্রাইভেট হাসপাতাল-ক্লিনিকে অভিযান, ৩টিতে জরিমানা আশুগঞ্জ টোলপ্লাজায় প্রাইভেটকারে মাদক বহন; গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার সুন্দরবনে দুঃসাহসিক অভিযান, জিম্মি জেলে উদ্ধার বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি আবুল কালাম, সম্পাদক জাফর নির্বাচিত ভাঙ্গুড়ায় এইচএসসি ফরম ফিলাপ ইস্যুতে ‘আত্মহত্যার হুমকি’ ভিডিও সাজানো, তদন্তে উদঘাটন সালথায় ইজিবাইক-নসিমন সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩ বগুড়ায় অবৈধ কারখানায় নকল সিগারেট তৈরি, ডিবির অভিযানে গ্রেফতার ৩ বগুড়া রেলওয়ে স্টেশন এলাকায় মাদক সেবনের অপরাধে দুইজন গ্রেফতার, কারাদণ্ড প্রদান হবিগঞ্জে জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন আহমেদ আলী মুকিব মালয়েশিয়া থেকে ২৭,৩০০ টন ডিজেল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ঠাকুরগাঁওয়ে কনস্টেবল নিয়োগ বিষয়ে জন-সচেতনতামূলক সভা অনুষ্ঠিত শেরপুর-৩: ধানের শীষ প্রার্থীর সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা চিকিৎসার অভাবে সংকটে আঁখি, এগিয়ে এলো উপজেলা প্রশাসন বগুড়ার নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের কোটি টাকার অনিয়মের অভিযোগ সিংড়ায় তেল মজুদ: মুদি ব্যবসায়ীকে জরিমানা ১ লাখ টাকা কসবায় পুলিশ অভিযানে গাঁজা-ইয়াবা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সাজাপ্রাপ্ত কর্মী কারাগারে থেকেও তুলছেন বেতন-ভাতা নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া পোস্ট অফিসে চরম দুরবস্থা, স্থায়ী ভবনের দাবিতে এলাকাবাসী বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে দিরাইয়ে দুই দিনব্যাপী লোক উৎসবের উদ্বোধন ভূমধ্যসাগরে নিহতদের পরিবারে ইউএনও বরকত উল্লাহ জগন্নাথপুরে ৫ পরিবারে শোকের মাতম ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার উত্তরের ৮ জেলায় জ্বালানি সরবরাহ শুরু বগুড়ায় ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ঔষুধ ব্যবসায়ী গ্রেফতার চট্টগ্রামের এসপির পা ভাঙল, হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হলো সীতাকুন্ডে ২৫ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার বৃষ্টি হলেই যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে দয়ামীর-দেওয়ানবাজার সড়ক মেলান্দহে সরকারি দপ্তর ও সেবাকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক রামপাল প্রেস ক্লাবের সদস্য সচিব আমার সকাল ২৪-এর প্রতিনিধি আরিফ গজনবী ঈদ পরবর্তী শিক্ষার্থীদের সালামি দিল ন্যাশনাল গ্রামার স্কুল দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জানাজা সংকট পেরিয়ে সম্ভাবনার পথে বিসিআইসি ফের বাড়ল স্বর্ণের দাম: ডলারের দুর্বলতায় বাজারে উত্থান ডিবি গ্রেপ্তার করলো আলোচিত বরখাস্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় লন্ড্রি ব্যবসায়ী নিহত কিশোরগঞ্জে নির্জন কুঁড়ে ঘরে জিরাতি কৃষকের মরদেহ উদ্ধার গাজীপুরে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় এইচএসসি ফরম ফিলাপ ইস্যুতে ‘আত্মহত্যার হুমকি’ ভিডিও সাজানো, তদন্তে উদঘাটন

মো. আরিফুল ইসলাম
  • আপলোডের সময় : বুধবার, এপ্রিল ১, ২০২৬,
ভাঙ্গুড়ায় এইচএসসি ফরম ফিলাপ ইস্যুতে ‘আত্মহত্যার হুমকি’ ভিডিও সাজানো, তদন্তে উদঘাটন
ভাঙ্গুড়ায় এইচএসসি ফরম ফিলাপ ইস্যুতে ‘আত্মহত্যার হুমকি’ ভিডিও সাজানো, তদন্তে উদঘাটন

ভাঙ্গুড়ায় এইচএসসি ফরম ফিলাপ ইস্যুতে ‘আত্মহত্যার হুমকি’ ভিডিও সাজানো, তদন্তে উদঘাটন

বিশেষ প্রতিনিধিঃ মো. আরিফুল ইসলাম, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় এইচএসসি ফরম ফিলাপকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও কয়েকটি বেনামী অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়া ‘আত্মহত্যার হুমকি’ সংক্রান্ত ভিডিওটি সাজানো—এমন তথ্য উঠে এসেছে স্থানীয় প্রশাসনের তদন্তে।

জানা গেছে, ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপের জন্য মোট ১১৩ জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২২ জন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় তাদের ফরম ফিলাপের অনুমতি দেওয়া হয়নি।

এ ঘটনায় শিক্ষার্থীরা কলেজের ম্যানেজিং কমিটির কাছে অভিযোগ করলে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে পুনরায় একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। তবে পুনঃপরীক্ষাতেও ২২ জনের মধ্যে মাত্র ১ জন উত্তীর্ণ হয়, বাকি ২১ জন পুনরায় অকৃতকার্য হয়। ফেল করা শিক্ষার্থীদের মধ্যে অনেকেই ইংরেজি বিষয়ে শূন্য থেকে সর্বোচ্চ ১০ নম্বর পেয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে শিক্ষার্থীরা ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ জানাতে গেলে তারা ফরম ফিলাপের সুযোগ না পেলে আত্মহত্যার হুমকি দেয় বলে জানা যায়।

পরবর্তীতে প্রশাসনের সঙ্গে আলোচনার সময় ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটিত হয়। শিক্ষার্থীরা স্বীকার করে, কলেজে অবস্থানকালে সাংবাদিক পরিচয়ে দুই ব্যক্তি তাদের এমন বক্তব্য দিতে প্ররোচিত করেন। ওই ব্যক্তিরা তাদের শিখিয়ে দেন যে, আত্মহত্যার হুমকি দিলে ফরম ফিলাপের সুযোগ পাওয়া যেতে পারে।

শিক্ষার্থীরা আরও জানায়, এটি তাদের প্রকৃত মনোভাব ছিল না; প্ররোচনার কারণেই তারা এমন বক্তব্য দেয়। পরে তারা ভবিষ্যতে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আগামী বছর পরীক্ষায় অংশগ্রহণের প্রতিশ্রুতি দেয়।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা কামাল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পত্রিকায় প্রচারিত ঘটনাটি সম্পূর্ণ সাজানো ও ভিত্তিহীন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও মিজানুর রহমান জানান, বিষয়টি জানার পরপরই কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হয়েছে। শিক্ষার্থীরা প্ররোচনার বিষয়টি স্বীকার করেছে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper