1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ভাংগায় ডাকাতি প্রস্তুতিকালে ৬ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৯:২৯|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

ভাংগায় ডাকাতি প্রস্তুতিকালে ৬ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

মোঃ শাহীন হাওলাদার
  • আপলোডের সময় : সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬,
ভাংগায় ডাকাতি প্রস্তুতিকালে ৬ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার
ভাংগায় ডাকাতি প্রস্তুতিকালে ৬ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

ভাংগায় ডাকাতি প্রস্তুতিকালে ৬ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

মোঃ শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার

ফরিদপুরের ভাংগা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভাংগা থানায় দায়ের করা হয়েছে এফআইআর নং–২৭, তারিখ ২৪ জানুয়ারি ২০২৬; জিআর নং–২৭, তারিখ ২৪ জানুয়ারি ২০২৬; সময় ভোর ০৫টা; ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড, ১৮৬০।

জানা যায়, ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম (সেবা) মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভাংগা সার্কেল) মোঃ রেজওয়ান দীপুর তত্ত্বাবধানে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং নিয়মিত মামলার আসামি গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ভাংগা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আলীম। তার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মশিউর রহমান খান, এসআই (নিঃ) মোশারফ হোসেন, এসআই (নিঃ) আসাদ শেখ, কনস্টেবল ১২০৬ সোহেল (এসএএফ) ও রাত্রীকালীন কিলো-৭ এর অফিসার এসআই (নিঃ) পরেশ বাগচীসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠিত হয়।

২২ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ২৩:৪০ মিনিটে গোপন সূত্রের মাধ্যমে তথ্য পাওয়া যায় যে, ভাংগা গোলচত্বর থেকে ঢাকাগামী হাইওয়ে সড়কের তারাইল সলিলদিয়া ব্রিজ সংলগ্ন সার্ভিস রোড এলাকায় কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

রাত ২৩:৪৫ মিনিটে টিমটি মালিগ্রাম হয়ে শিবচর-ঢাকা অভিমুখে সলিলদিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তিনজনকে অস্ত্রসহ আটক করা হয়। তারা হলেন—

১) মোঃ কামাল উকিল (৪০), পিতা: মৃত ওহাব উকিল, ঠিকানা: হৃদয়নন্দী গুচ্ছগ্রাম, থানা-রাজৈর, মাদারীপুর
২) শাহ আলম শেখ (৩৫), পিতা: ফরহাদ শেখ, ঠিকানা: পশ্চিম রাজৈর, থানা-রাজৈর, মাদারীপুর; বর্তমান ঠিকানা: মিরপুর-১২ বস্তি, ডিএমপি, ঢাকা
৩) মোঃ ইনছান মিয়া (২৫), পিতা: মোঃ আবছার উদ্দিন, ঠিকানা: মধুয়া কোনা, থানা-দূর্গাপুর, নেত্রকোনা; বর্তমান ঠিকানা: মিরপুর-১২ বস্তি, ডিএমপি, ঢাকা

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ জানুয়ারি রাত ০০:২০টা থেকে দিনব্যাপী ডিএমপি ঢাকার জুরাইন এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—

৪) মোঃ রাজু মন্ডল (২৮), পিতা: মৃত মোঃ জহুরুল মন্ডল, ঠিকানা: নুনুজ হাইস্কুল এলাকা, থানা-বদলগাছী, নওগাঁ; বর্তমান ঠিকানা: নিউ জুরাইন, থানা-শ্যামপুর, ডিএমপি, ঢাকা
৫) মোঃ নুর আলম (২৩), পিতা: মৃত মোঃ আক্কাছ আলী, ঠিকানা: চন্দ্রগঞ্জ, থানা-নোয়াখালী সদর, নোয়াখালী; বর্তমান ঠিকানা: জুরাইন, থানা-শ্যামপুর, ডিএমপি, ঢাকা
৬) মোঃ উজ্জ্বল (৩০), পিতা: মোঃ রফিক, ঠিকানা: স্ট্যান্ড বাজার, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা; বর্তমান ঠিকানা: জুরাইন, থানা-শ্যামপুর, ডিএমপি, ঢাকা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা স্বীকার করেছে যে, তারা সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে সমবেত হয়েছিল। দেশজুড়ে বিভিন্ন থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত একাধিক মামলায় তারা অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানায়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper