
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে ১১ জানুয়ারি ২০২৬ সকাল ০৮:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন জনাব পিয়াস বসাক, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল)।
প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস এবং টার্ন আউটের ভিত্তিতে পুলিশ সুপার জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। পরে উপস্থিত সকলের প্রতি তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্যারেড শেষে পুলিশ সুপারের সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি ডিবি সহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ডিসেম্বর/২০২৫ মাসের পারফরমেন্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ থানা ও অফিসারদের পুরস্কৃত করা হয়।
কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যরা বিভিন্ন দাবি-দাওয়া ও প্রস্তাবনা উত্থাপন করলে পুলিশ সুপার তা মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।