
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
“সাইবার বুলিং অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ান” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিটি আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
সভায় জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মমিনুল হাসান তাজ সঞ্চালনা করেন এবং সভাপতি সালমান আরিয়ান সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু, সিনিয়র সহ-সভাপতি হাসান ওবায়দুল্লাহ, সহ-সভাপতি লিটন হোসেইন জিহাদ, বিজয়নগর উপজেলা শাখার সভাপতি শাহ আলম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সুজন, সহ-সভাপতি মোশাররফ হোসেন, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারজানা আক্তার ফাইজা, তারেক আহমেদ, সাংগঠনিক সম্পাদক হেদায়েত নূর, দপ্তর সম্পাদক মোঃ বিল্লাল সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক চাঁদ খান, যুব অধিকার পরিষদের সদস্য সচিব মাসউদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নিয়ামুল সরকার, সাদ্দামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং, অপপ্রচার ও ভুয়া তথ্যের বিস্তার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এটি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি সৃষ্টি করছে। বিশেষ করে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
বক্তারা ভিপি নুরুল হক নুরসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে সাম্প্রতিক সাইবার বুলিংয়ের ঘটনাগুলো নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়া তারা সাধারণ মানুষকে সচেতন থাকতে এবং যাচাই-বাছাই না করে কোনো তথ্য শেয়ার না করার আহ্বান জানান।
সভায় উপস্থিতরা প্রশাসনের কার্যকর ভূমিকার পাশাপাশি সাধারণ মানুষের দায়িত্বশীল আচরণের গুরুত্বের ওপর জোর দেন।