
স্টাফ রিপোর্টার: মিজানুর রহমান
দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে (বিরল বোচাগঞ্জ) উপজেলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, সেতাবগঞ্জ পৌরসভা প্রশাসন, উপজেলা শিক্ষা অফিস এবং সেতাবগঞ্জ প্রেসক্লাবের প্রতিনিধিরা। তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং আসন্ন কার্যক্রম নিয়ে তাঁর সঙ্গে সংলাপ করেন।
সভায় এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও শিক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। জননেতা পিনাক উপস্থিত অতিথিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।