
সিরাজগঞ্জের বেলকুচিতে বিশেষ অভিযান চালিয়ে ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে বিস্ফোরক মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামিরা।
বিস্ফোরক মামলায় গ্রেফতারকৃতরা হলেন:
মোঃ বদরুদ্দীন ওরফে বদর, পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর
মোঃ লাল মিয়া, সদিয়া চাঁদপুর ইউনিয়নের ইউপি সদস্য, যিনি পূর্বেও মাদক মামলায় গ্রেফতার হন
মোঃ হাসমত আলী, দৌলতপুর গ্রামের বাসিন্দা
ওয়ারেন্টভুক্ত গ্রেফতারকৃতরা হলেন:
উজ্জ্বল হোসেন
ইকবাল হোসেন
বেলকুচি থানার ভারপ্রাপ্ত অফিসার মোঃ জহুরুল হক জানান, ১৭ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং ১৮ ডিসেম্বর সকালে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ডেভিল হান্ট ফেজ-২ অভিযান চলমান রয়েছে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কেউ অশান্তি সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।