
মনজুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং উপজেলা চত্বরে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোঃ সাবেকুল ইসলাম উপস্থিতদের দুর্যোগে নিজেকে রক্ষা করার জন্য করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, ভূমিকম্প হলে দ্রুত বিল্ডিং থেকে বের হয়ে খালি মাঠে আশ্রয় নিতে হবে। বজ্রপাত হলে খালি মাঠ থেকে দ্রুত ঘরে প্রবেশ করতে হবে। আশপাশে ঘর না থাকলে গাছপালা থেকে দূরে থাকতে হবে। এছাড়া, পায়ে জুতা থাকলে তা খুলে ফেলবেন না এবং দুই হাতের আঙুল কানের ভিতর দিয়ে ছোট আকারে মাঠে বসে থাকতে হবে।
উপজেলা চত্বরে অনুষ্ঠিত অগ্নিকান্ড মহড়ায় ছাত্র-ছাত্রী ও বিভিন্ন কর্মকর্তাদের বাড়িতে আগুন লাগলে কীভাবে তা নিয়ন্ত্রণ করা যায় তা সরাসরি শিখানো হয়। পাশাপাশি, আগুন নিয়ন্ত্রণের বাইরে গেলে ফায়ার সার্ভিস অফিসে দ্রুত যোগাযোগ করার জন্য হটলাইন নম্বরও দেওয়া হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে বেলকুচি উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, বাস্তবায়নে সহযোগিতা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
উপজেলা সম্মেলন কক্ষে ১০ মার্চ সোমবার দুপুরে অনুষ্ঠিত জাতীয় দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন।
প্রধান অতিথি ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ, উপজেলা আনসার বাহিনী কর্মকর্তা মোস্তফা কামাল, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ রানা ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফি, পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তার, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার সভাপতি মোঃ রেজাউল করিম এবং সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।