প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ণ
বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনজুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাল্যবিয়ে প্রতিরোধ, মাদক কারবার নিয়ন্ত্রণ, সড়কে যানজট নিরসন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
বুধবার (২২ এপ্রিল) সকালে বেলকুচি উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাঃ আছফিয়া সাবেরিন, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. গোলাম রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নাজমুল হক, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সরকার, বেলকুচি উপজেলা মহিলা দলের নেত্রী মোছাঃ ফ্লোরা ইকবাল, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল মাসুদ, উপজেলা আইসিটি অফিসার মোঃ ঈমান আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হাসনাত জাহানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)