
বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন এবং প্রধান শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: ওয়াহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন। এতে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলার ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন শিক্ষার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনায় বলেন, “শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং শেখার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। আমাদের ইচ্ছাশক্তি ও কাজের প্রতি ভালোবাসা আরও বাড়াতে হবে। মনে রাখতে হবে, শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা।”
সভায় প্রধান শিক্ষকেরা বিদ্যালয়ের কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধি নিয়ে মতবিনিময় করেন।