
স্টাফ রিপোর্টার: মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪
বেগমগঞ্জ উপজেলার ০৬ নং রাজগঞ্জ ইউনিয়ন এর ০৩ নং ওয়ার্ডের আলাদীনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আলোচিত ‘দেলোয়ার বাহিনী’র প্রধান মোঃ দেলোয়ার হোসেন (৩৫) কে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযান সূত্রে জানা যায়, আলাদীনগর এলাকার জনৈক মাসুদ মিয়ার চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক দেলোয়ার হোসেন পূর্ব একলাশপুর (কামাল উদ্দিন বেপারী বাড়ি), ০৪ নং ওয়ার্ড, ০৭ নং একলাশপুর ইউনিয়ন এর বাসিন্দা।
পরে তার দেহ তল্লাশি করে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।