1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বিয়ের প্রলোভনে ডেকে এনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ - আমার সকাল ২৪ |
৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ১২:১১|
ব্রেকিং নিউজ:
আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল, অষ্টগ্রামে উত্তেজনা ফেসবুকে ভুয়া আইডি দিয়ে ব্ল্যাকমেইল: মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার নোয়াখালী বাসযাত্রীর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার দখলদার-চাঁদাবাজদের বিএনপিতে স্থান নেই: বরকত উল্লাহ বুলু ড্রেন পরিষ্কারের নামে ভোগান্তি, নোয়াখালী পৌরসভার বিরুদ্ধে অভিযোগ সুবর্ণচরে অকটেন সংকটে দীর্ঘ লাইনে ক্লান্ত ক্রেতা, কলাপাতায় ঘুম ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, সিএনজি জব্দ মাগুরার মহম্মদপুরে পরকীয়া সন্দেহে যুবককে কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন যশোর কোতোয়ালি থানার আধুনিক ভবন নির্মাণে পুরোনো ভবন ভাঙা শুরু, কার্যক্রম চাঁচড়া ফাঁড়িতে স্থানান্তর গাবতলীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রতিমন্ত্রী শেখ ফরিদুলের উদ্যোগে রামপালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ পরকীয়ার জেরে রক্তাক্ত রাত: নীলফামারীতে মতিউল হত্যা, এলাকায় চাঞ্চল্য শেকড়ের সন্ধানে নতুন প্রজন্মকে সিলেটে ‘ছিলটি ভাষা ও সাংস্কৃতিক চর্চা লোক উৎসব ২০২৬’ বাউফলে জেলেদের চাল আত্মসাৎ: সংবাদ প্রকাশ না করার অনুরোধ প্যানেল চেয়ারম্যানের নাটোরের গুরুদাসপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগে জরিমানা, নির্মাণে বাধা চারঘাটে হাত কাটার হুমকির পর সাংবাদিককে পেটালেন বিএনপি নেতাকর্মীরা রূপগঞ্জে ১০০ বোতল স্কাব সিরাপসহ মাদককারবারি গ্রেপ্তার যুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে লিখিত বার্তা পেয়েছেন। কালিয়াকৈরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মনোহরগঞ্জে চিকিৎসক হেনস্তা: ওসির বিরুদ্ধে ব্যবস্থা সুপারিশ শাহজাদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার বেলকুচিতে ১৪৫৫ লিটার তেল জব্দ দুই জনকে২০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে ভাড়া নৈরাজ্য রোধে বিআরটিএর অভিযান বাঁশখালীতে মা হত্যা, ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার ফরিদপুরে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর ব্যস্ত দিন ডিএমপি ট্রাফিকের অভিযানে জরিমানা ২.৬১ লাখ, ৫১ জনের কারাদণ্ড ডোমারে মোবাইল কোর্টের অভিযান: ৭ মোটরসাইকেল আরোহীকে জরিমানা চকবাজার থানা ও লালবাগ পুলিশ ফাঁড়ীর বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ছয় জন গ্রেফতার ভাঙ্গুড়ায় মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা নওগাঁর আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন আক্কেলপুরে ডিউটি রেখে খেতে গেছেন চিকিৎসক, রোগীর মৃত্যু লক্ষ্মীপুরের রামগঞ্জে বাড়ছে নিউমোনিয়া ও জ্বরের রোগী, হাসপাতাল সংকটে শাহজাদপুরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা সজিব হত্যার বিচারের দাবিতে উত্তাল বাকেরগঞ্জ চারঘাটের ভায়ালক্ষীপুর ইউপিতে ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে জিল্লুর রহমানের প্রতি এলাকাবাসীর আস্থা সালথায় ৩২০ লিটার তেল জব্দ, যুবককে অর্থদণ্ড কিশোরগঞ্জে আধিপত্য বিরোধে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু বান্দরবানে জেলা প্রশাসক শামীম আরা রিনিকে সম্মাননা স্মারক প্রদান

বিয়ের প্রলোভনে ডেকে এনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬,
বিয়ের প্রলোভনে ডেকে এনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
বিয়ের প্রলোভনে ডেকে এনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিয়ের প্রলোভনে ডেকে এনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

তালতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্বামী-পরিত্যক্ত নারীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পচাকোরালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামের মানিক হাওলাদারের ছেলে হিরোন হাওলাদার (৪০) ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী নারী জানান, তার বাড়ি সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া এলাকায়। তিনি মহিপুর এলাকায় বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করেন। এই সুযোগে অভিযুক্ত হিরোন দীর্ঘদিন ধরে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল এবং নিজেকে অবিবাহিত বলে দাবি করেছিল। বিশ্বাস অর্জনের জন্য তার পরিবারের সঙ্গেও মোবাইল ফোনে কথা বলানো হয়।

অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে মোটরসাইকেলে করে তাকে মহিপুর থেকে পচাকোরালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়। পরে একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে হিরোনসহ আরও তিনজন তাকে জোরপূর্বক নির্যাতন করে। অভিযুক্তদের মধ্যে হিরোনের নাম জানা গেলেও অন্য তিনজনের পরিচয় তিনি নিশ্চিত করতে পারেননি।

ভুক্তভোগী জানান, সুযোগ পেয়ে তিনি সেখান থেকে পালিয়ে আশপাশের মানুষের কাছে সাহায্য চান।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত হিরোন দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকলেও ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেত না।

এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper