1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির সঙ্গে জড়িত শিক্ষকদের বিচারের দাবিতে মিছিল - আমার সকাল ২৪ |
২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| রাত ১০:৩৮|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গুরুদাসপুরে নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন লাকসামে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস শাহজাদপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন পল্লবীতে কিবরিয়া হত্যা: রিভলবারসহ দুই শুটার গ্রেফতার মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা: ট্রাম্প ইরানে পারমাণবিক বোমা তৈরির দাবি জোরালো হচ্ছে ‘ভেঙে পড়ার’ দ্বারপ্রান্তে ইসরাইলি সেনাবাহিনী, সতর্কবার্তা সেনাপ্রধানের রাজধানীতে বগুড়ার সাবেক এমপি গ্রেফতার সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা চন্দনাইশে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে চন্দনাইশ প্রেসক্লাব (১৯৮৪)-এর শ্রদ্ধা ব্রেক ফেল করে সাপছড়িতে বাস উল্টে আহত ১৯, আশঙ্কাজনক যাত্রী চট্টগ্রামে রেফার গুরুদাসপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চারঘাট উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করতে শিমুল সরকারের বিকল্প নেই: তৃণমূলের দাবি বাকেরগঞ্জে ৬ মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শিবচরে উৎসবমুখর স্বাধীনতা দিবস উদযাপন মাদারীপুরে শিবচরে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: মামলার ভয়ে পুরুষশূন্য গ্রাম, মানবেতর জীবন নারীদের তেল নিতে বাধ্যতামূলক ‘ফুয়েল কার্ড’, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা শিবচরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ রাঙামাটি শহরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার হয়েছেন। ভাঙ্গুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়, হাসপাতাল পরিদর্শন ও কঠোর বার্তা পঞ্চগড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬ দোকান পুড়ে ছাই—কোটি টাকার ক্ষ ভূইয়ারহাট বাজারে ভয়াবহ আগুনে ২৪ দোকান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি মাইজদীতে তেলের জন্য দীর্ঘ লাইন, উত্তেজনা—পুলিশ মোতায়েন যশোরে ডিবির অভিযানে ১১০ পিচ ইয়াবাসহ আটক ১ লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রী গুরুতর আহত তরুণদের প্রত্যাশায় নতুন নেতৃত্বের বার্তা: বাকেরগঞ্জে আল আমীন মিরাজের সম্ভাব্য মেয়র প্রার্থীতা আলোচনায় কসবায় মাদকবিরোধী ভিডিও বানানোর কারণে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যা নাগরিক সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ বাবার চিকিৎসার জন্য সাহায্যের হাত চায় এলিপ্রু মার্মা ঝিকরগাছায় মাদককারবারীর হাতে পুলিশ সদস্য ছুরিকাহত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান এমপি কয়ছর আহমদের ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি: মন্ত্রী শেখ রবিউল আলম রবি বগুড়ায় গাঁজা-অ্যালকোহলসহ ৫ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা কিশোরগঞ্জে ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নীলফামারীতে তেল মজুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলা জরুরি: এমপি শেখ রেজাউল ইসলাম

বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির সঙ্গে জড়িত শিক্ষকদের বিচারের দাবিতে মিছিল

মোঃ শাকিল আহামাদ
  • আপলোডের সময় : মঙ্গলবার, আগস্ট ২৭, ২০২৪,
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির সঙ্গে জড়িত শিক্ষকদের বিচারের দাবিতে মিছিল
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির সঙ্গে জড়িত শিক্ষকদের বিচারের দাবিতে মিছিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির সঙ্গে জড়িত শিক্ষকদের বিচারের দাবিতে মিছিল করেছেন শিক্ষার্থীরা।

 

মোঃ শাকিল আহামাদ রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির সঙ্গে জড়িত শিক্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। (২৬ আগস্ট)সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ বুদ্ধিজীবী চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।এ সময় শিক্ষার্থীরা ‘নিপীড়কের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, ধর্ষকের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘একশন একশন ডাইরেক্ট একশন’, ‘দিয়েছি তো রক্ত আরও দিবো রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘শিক্ষক আর ধর্ষক এক না এক না’, ‘উই ওয়ান্ট জাস্টিস নো মোর রেপিস্ট’ স্লোগান দেয়।

সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মেহেদী হাসান মুন্না বলেন, আমরা ১৬ বছরের ফ্যাসিবাদ সরকার সরিয়েছি। কিন্তু ফ্যাসিবাদের দোসর শিক্ষকদের সরাতে পারিনি। আমরা সবাইকে বিচারের আওতায় আনব। ধর্ষকদের আস্তানা হলো জুবেরী ভবন। এই ভবন বন্ধ থাকবে। এই বিশ্ববিদ্যালয় হবে প্রকৃত স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। শিক্ষকদের চেম্বার হলো গবেষণার জায়গা। তবে এখানে শিক্ষার্থীদের যৌন নির্যাতনের শিকার হতে হয়। আমরা এটি ভেঙে গুঁড়িয়ে দিব। এছাড়া যেকোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান তিনি।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরী বলেন, যেসব শিক্ষক যৌন নিপীড়ন করেছিলেন তাদের মুখোশ উন্মোচন হতে শুরু করেছে। যৌন নিপীড়ন করা শিক্ষকরা রাজনৈতিক ক্ষমতার চর্চা করে। রাজনৈতিক ক্ষমতার আড়ালে শিক্ষকরা এসব কাজ করে থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৫৩ বছরে যেসব অনৈতিক কাজ চলছে এখন আর তা চলবে না। বিশ্ববিদ্যালয় শিক্ষকরা গবেষণার কাজে ব্যস্ত থাকবে। তা না করে তারা বিভিন্ন রকম দল গঠন করে। সাদেকুল সাগর লিগ্যাল সেলের দায়িত্বে ছিলেন অথচ তিনি নিজেই একজন ধর্ষক। যারা যৌন নিপীড়নে অভিযুক্ত তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিচ্ছি। এমনকি পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা নিয়ে কাজ করবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী সজিবের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper