
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানটি উপজেলার ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের সিঙ্গারবিল এলাকায় পরিচালিত হয়। এ সময় মোঃ আমির হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের পর তার বসতঘরে তল্লাশি চালিয়ে ২৪ (চব্বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির পরিচয়:
মোঃ আমির হোসেন (৩৮)
পিতা: মৃত ছোট্ট চৌধুরী
মাতা: মোছাঃ বাহেরা বেগম
স্থায়ী ঠিকানা: ফতেহপুর (মাস্টার বাড়ি), ডাকঘর- নূরপুর
বর্তমান ঠিকানা: সিঙ্গারবিল বাজার (উথারিয়াপাড়া ভাড়াটিয়া), ইউনিয়ন- সিঙ্গারবিল
থানা: বিজয়নগর
জেলা: ব্রাহ্মণবাড়িয়া
এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।