
মস্তু মিয়া, ব্রাহ্মণবাড়িয়া
বিজয়নগর থানা পুলিশের বিশেষ মাদকদ্রব্য অভিযান গত ২৩ মার্চ দুপুর ২:৩০ মিনিটে আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করে। অভিযানকালে পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা এলাকা থেকে আব্দুর রহমান @ কালু (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কারবারীর হেফাজত থেকে ১০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত কারবারীর ঠিকানা:
বিজয়নগর থানায় এ ঘটনায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।