প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৬, ২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ণ
বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মোরশেদ গ্রেফতার

বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মোরশেদ গ্রেফতার
মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে বিজয়নগর থানাধীন ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, থানার বুধন্তী ইউনিয়নের কেনা এলাকায় নিজ বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে দীর্ঘদিন পলাতক ও আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি মুর্শিদ প্রকাশ মোরশেদকে গ্রেফতার করা হয়। তিনি আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোরশেদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ তিনটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির পরিচয়— মুর্শিদ প্রকাশ মোরশেদ (পিতা: চেনু মোল্লা), গ্রাম: কেনা, ইউনিয়ন: বুধন্তী, থানা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)