1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বাহারছড়া শীলখালীতে সন্ত্রাসী হামলা - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ১২:৪৭|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ আটক ১ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি পৌরসভার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য: সাবেক মেয়র খলিলুর রহমান প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিয়ানীবাজারে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ৪ বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবন নির্মাণে আইন উপেক্ষা, পৌরসভা রহস্যজনকভাবে নীরব চিলাউড়া ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেজাউল করিম রিপন ফরিদপুরে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার ও দোয়া অনুষ্ঠিত উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ইউপিডিএফের সামরিক শাখার শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামে আটক ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত নাভারণে জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন শাজাহানপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে লাইমস্টোন ব্যবসায়ীদের ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠান ঐতিহ্য, সংগ্রাম ও দীর্ঘ পথচলার ৩৯ বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত এমপি দিপু ভূঁইয়ার নির্দেশে রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: অস্ত্র ও বিপুল মাদকসহ আটক ২ রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বর–কনেসহ ১৪ জনের দাফন সম্পন্ন সিঙ্গাপুর নয়, দেশেই জরুরি অস্ত্রোপচার: নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন মান্দা ইউএনও ঈদুল ফিতরের ফিরতি ট্রেন টিকিট বিক্রি শুরু আজ ট্রেনে স্বর্ণের গয়নাসহ ব্যাগ রেখে নেমে গেলেন যাত্রী, ৯৯৯-এ ফোনে উদ্ধার বিজয়নগরে ১৪০০ ইয়াবাসহ সিএনজি আটক, গ্রেফতার ২ ঝুঁকিতে মুড়াপাড়া জমিদার বাড়ি রাজশাহীতে ভিজিএফের চাল বিতরণ শুরু আজমিরীগঞ্জকে আধুনিক উপজেলায় রূপান্তরের স্বপ্ন দেখছেন সিদ্দিকুর অভি শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণে নলকূপ সচল রাখার দাবি এলাকাবাসীর

বাহারছড়া শীলখালীতে সন্ত্রাসী হামলা

কামরুল ইসলাম
  • আপলোডের সময় : শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫,
বাহারছড়া শীলখালীতে সন্ত্রাসী হামলা
বাহারছড়া শীলখালীতে সন্ত্রাসী হামলা

বাহারছড়া শীলখালীতে সন্ত্রাসী হামলা

টেকনাফ প্রতিনিধি : কামরুল ইসলাম

টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী ৩ নম্বর ওয়ার্ডে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ২৫ ডিসেম্বর ২০২৫ ইং রাত আনুমানিক ১টার দিকে স্থানীয় বাসিন্দা আনিসুল ইসলামকে বাড়িতে না পেয়ে তার পরিবারের মালিকানাধীন বাগানে দ্বিতীয় দফায় হামলা চালায় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উত্তর শীলখালী ৩ নম্বর ওয়ার্ডের ছৈয়ুদল ইসলাম বাড়ির নিজস্ব বাগানে সন্ত্রাসীরা হামলা চালায়। পরিবারের প্রধান ছৈয়ুদল ইসলাম বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে সন্ত্রাসী আবুল বশর, আব্দুল আউয়ালসহ তাদের সহযোগীরা বাগানের বিভিন্ন ফলজ ও কাঠজাত গাছ কেটে তছনছ করে। পাশাপাশি বাগানে থাকা মটর, টিউবওয়েলসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এতে আনুমানিক প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের।

ভুক্তভোগী আনিসুল ইসলাম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী আবুল বশর বাহিনী ও আব্দুল আউয়ালসহ তাদের সহযোগীরা তাকে ও তার পরিবারকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এর আগেও একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। সম্প্রতি আবুল বশরের ছেলে সোহেল প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, তাদের বাগান তছনছ করে ছিন্নভিন্ন করে দেওয়া হবে। এসব হুমকির বিষয়ে পর্যাপ্ত প্রমাণ রয়েছে বলেও তিনি দাবি করেন।

খবর পেয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে হোয়াইকং পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। টিমের নেতৃত্বে থাকা এএসআই এম এ জামির জানান, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “হোয়াইকং পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে সরেজমিন তদন্ত করেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীদের কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper