1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বালুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি প্রার্থী তৃপ্তির সুধী সমাবেশ অনুষ্ঠিত - আমার সকাল ২৪ |
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| ভোর ৫:২২|
ব্রেকিং নিউজ:
রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

বালুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি প্রার্থী তৃপ্তির সুধী সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ রিদয় হোসেন
  • আপলোডের সময় : বুধবার, নভেম্বর ১২, ২০২৫,

বালুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি প্রার্থী তৃপ্তির সুধী সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ রিদয় হোসেন, যশোর জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার বালুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তির উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে পুটখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সমাবেশে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবিরুল ইসলাম

প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন,

“আমার দল আমাকে একাধিকবার ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে, জনগণের ভালোবাসায় সংসদ সদস্যও হয়েছি। এবারও যদি আপনাদের দোয়া ও সহযোগিতায় নির্বাচিত হতে পারি, তবে আমি বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার পরিধি বৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান, শিক্ষা খাতে উন্নয়ন, মাদক ও চাঁদাবাজি মুক্ত সমাজ এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করবো।”

তিনি আরও বলেন,

“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। তাঁর আদর্শই আমাদের প্রেরণার উৎস। আমরা তাঁর স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করছি।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক এমদা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহসভাপতি মোনায়েম হোসেন, সাবেক চেয়ারম্যান হবিবুর রহমান, পুটখালী ইউনিয়ন সভাপতি মফিজুর রহমান, সহসভাপতি আব্দুর রশিদ, যুগ্ম আহ্বায়ক আলিয়ার রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।

সুধী সমাবেশে বিএনপির নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper