1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বান্দরবান পার্বত্য জেলা সদর চুরি-ছিনতাই বেড়ে আতঙ্কে স্থানীয়রা - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সন্ধ্যা ৭:০০|
ব্রেকিং নিউজ:
রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

বান্দরবান পার্বত্য জেলা সদর চুরি-ছিনতাই বেড়ে আতঙ্কে স্থানীয়রা

সুকেল তঞ্চঙ্গ্যা।
  • আপলোডের সময় : সোমবার, নভেম্বর ৩, ২০২৫,
বান্দরবান পার্বত্য জেলা সদর চুরি-ছিনতাই বেড়ে আতঙ্কে স্থানীয়রা

বান্দরবান পার্বত্য জেলা সদর চুরি-ছিনতাই বেড়ে আতঙ্কে স্থানীয়রা

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

বান্দরবান পার্বত্য জেলা সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনদুপুরে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। সুযোগ বুঝে চোরচক্র বাসাবাড়িতে ঢুকে নিয়ে যাচ্ছে টাকা-পয়সা, মোবাইল ফোন ও দামী জিনিসপত্র। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। চুরির ঘটনা ঠেকাতে মাঝেরপাড়াসহ বিভিন্ন এলাকায় এখন রাত জেগে পাহারা দিচ্ছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, শতাধিক রোহিঙ্গা সুয়ালক ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বসবাস করছে। টাকার বিনিময়ে কিছু প্রভাবশালী ব্যক্তি ও জনপ্রতিনিধি তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন এবং ভোটার বানাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। এসব রোহিঙ্গা বিভিন্ন অপরাধ করে নির্বিঘ্নে পালিয়ে যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্প বা অন্য জেলায়।

সুয়ালক ইউনিয়নটি বান্দরবানের প্রবেশমুখে রেইসা আর্মি ক্যাম্পের আগেই হওয়ায় এলাকাটি চেকপোস্টের আওতার বাইরে। ফলে রোহিঙ্গাদের প্রবেশ ও অবস্থানে কোনো বাধা নেই। বর্তমানে এলাকায় কয়েকশ রোহিঙ্গা পরিবার বসবাস করছে বলে জানা গেছে।

গত ২২ অক্টোবর সাংবাদিক বাবুল খাঁনের দুটি অ্যান্ড্রয়েড মোবাইল চুরি যায়। তিনি জানান, “চুরির পর থানায় সাধারণ ডায়েরি করলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মার্মা বলেন, “একটি চক্র রোহিঙ্গাদের ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। রকি বড়ুয়া নামের এক জেল ফেরত সন্ত্রাসীর নেতৃত্বে কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। প্রশাসনকে জানানো হয়েছে, তদন্ত চলছে।”

বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ বলেন, “চুরি-ছিনতাই ঠেকাতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এ মাসে সাতটি চুরির মামলা হয়েছে এবং ১৪ জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।”

স্থানীয়দের দাবি, অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের দ্রুত ক্যাম্পে ফেরত পাঠানো ও এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি করতে হবে। অন্যথায় শান্তিপ্রিয় এই এলাকার পরিস্থিতি আরও অবনতি ঘটবে বলে আশঙ্কা করছেন তারা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper