1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বান্দরবানে প্রকল্পের অপব্যবহার! বেহাল নীলাচল সড়ক, ভোগান্তিতে পর্যটক–এলাকাবাসী - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ৩:০৩|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

বান্দরবানে প্রকল্পের অপব্যবহার! বেহাল নীলাচল সড়ক, ভোগান্তিতে পর্যটক–এলাকাবাসী

সুকেল তঞ্চঙ্গ্যা
  • আপলোডের সময় : বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫,
বান্দরবানে প্রকল্পের অপব্যবহার! বেহাল নীলাচল সড়ক, ভোগান্তিতে পর্যটক–এলাকাবাসী
বান্দরবানে প্রকল্পের অপব্যবহার! বেহাল নীলাচল সড়ক, ভোগান্তিতে পর্যটক–এলাকাবাসী

বান্দরবানে প্রকল্পের অপব্যবহার! বেহাল নীলাচল সড়ক, ভোগান্তিতে পর্যটক–এলাকাবাসী

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা

বান্দরবানের অন্যতম দর্শনীয় স্থান নীলাচল। প্রতিদিন হাজারো পর্যটক এই এলাকায় ভিড় জমালেও সেখানে যাতায়াতের প্রধান সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে দুর্ভোগ বাড়িয়েছে পর্যটক ও স্থানীয়দের। অথচ সড়কটির জরাজীর্ণ অংশ সংস্কার না করে প্রায় ৮ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে জনবসতিহীন এলাকায়—যা নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

৩ কিলোমিটারের প্রকল্পে বরাদ্দ প্রায় ৮ কোটি টাকা

এলজিইডি বান্দরবান কার্যালয় সূত্রে জানা যায়, ‘যৌথ খামার থেকে টাইগার পাড়া পর্যন্ত সড়ক উন্নয়ন’ শীর্ষক ২০২৪-২৫ অর্থবছরের প্রকল্পের জন্য ৪ ডিসেম্বর টেন্ডার আহ্বান করা হয়। ৩.২৭ কিলোমিটার সড়ক নির্মাণে বরাদ্দ দেওয়া হয় ৭ কোটি ৯৮ লাখ ৩২ হাজার ২৩৭ টাকা
এই কাজ পেয়েছেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিলন কোম্পানির মালিকানাধীন ‘হিমু কনস্ট্রাকশন’।

স্থানীয়দের প্রশ্ন—ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরও কীভাবে নিষিদ্ধ সংগঠনের একজন ওয়ার্ড সভাপতির প্রতিষ্ঠান সরকারি কাজ পেল?

টেন্ডারে এক সড়ক, কাজ হচ্ছে অন্য সড়কে

স্থানীয় ঠিকাদারদের অভিযোগ, টেন্ডারে নীলাচল–টাইগার পাড়া সড়ক উন্নয়নের কথা উল্লেখ থাকলেও কাজ হচ্ছে টাইগার পাড়া থেকে রুপালি ঝর্ণা ও সিনিয়র পাড়া পর্যন্ত নির্জন এলাকায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদারের ভাষায়—
“চুক্তিপত্রে যে সড়কের কথা বলা হয়েছে, কাজ হচ্ছে তার বাইরে। এটি টেন্ডার শর্ত ভঙ্গ ছাড়া কিছুই নয়।”

‘মানুষ নেই, সুবিধা পাবে রিসোর্ট মালিকরা’

স্থানীয়রা জানান, যে নতুন সড়কে কাজ চলছে, সেখানে নেই কোনো গ্রাম, স্কুল বা অফিস। তাই সাধারণ মানুষের কোনো উপকার হবে না। বরং উপকৃত হবেন কাছাকাছি থাকা রিসোর্ট ও বাগান মালিকরা।
তাদের অভিযোগ—সরকারি অর্থে প্রভাবশালীদের রিসোর্ট ও ব্যক্তিগত স্থাপনায় পৌঁছানোর রাস্তা বানানো হচ্ছে।

পাহাড় কাটা ও বন উজাড়ের অভিযোগ

সরেজমিনে দেখা যায়, প্রায় ৩ কিলোমিটারের ওই এলাকায় সড়ক নির্মাণের জন্য পাহাড় কেটে জমি ভরাট করা হচ্ছে। সাইট ওয়ালের পাশ থেকেও মাটি কেটে নেওয়া হচ্ছে—যা পাহাড়ধসসহ পরিবেশগত ঝুঁকি বাড়াতে পারে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন—
“পাহাড় কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। গত দেড় বছরে এ ধরনের কোনো অনুমতির আবেদন আসেনি। অনুমতি ছাড়া পাহাড় কাটা আইনত অপরাধ।”

এলজিইডির ব্যাখ্যা

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাসাউর বলেন—
“পার্বত্য এলাকায় আগে রাস্তা হয়, পরে জনবসতি গড়ে ওঠে। নতুন সড়কটি রেইচা মেইন সড়কের সঙ্গে যুক্ত হয়ে বিকল্প পথ হিসেবে কাজ করবে। সড়কের পাশে কারো রিসোর্ট আছে কিনা, সেটি আমাদের দেখার বিষয় নয়।”

তিনি আরও জানান, সড়কটি ২০১৩ সালে এলজিইডির গেজেটে অন্তর্ভুক্ত হয়েছিল, তবে নামকরণে ভুল হয়েছিল।

চোরাচালান ও অপরাধ বৃদ্ধি আশঙ্কা

স্থানীয়দের দাবি, নতুন সড়কটি রেইচা আর্মি ক্যাম্পের মাত্র ৫০ মিটার সামনে গিয়ে যুক্ত হবে। ফলে চেকপোস্ট এড়িয়ে মাদক, সিগারেট ও অন্যান্য অবৈধ পণ্য পাচারের ঝুঁকি বাড়তে পারে।

স্থানীয়দের একটাই দাবি

প্রথমে নীলাচল-টাইগার পাড়া প্রধান সড়কের জরুরি সংস্কার,
তারপর প্রকৃত জনস্বার্থ বিবেচনা করে যে কোনো প্রকল্প বাস্তবায়ন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper