1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বান্দরবানের পাহাড়ি জনপদে কে-এস মং-এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| বিকাল ৩:৫০|
ব্রেকিং নিউজ:
ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ আটক ১ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি পৌরসভার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য: সাবেক মেয়র খলিলুর রহমান

বান্দরবানের পাহাড়ি জনপদে কে-এস মং-এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সুকেল তঞ্চঙ্গ্যা
  • আপলোডের সময় : মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬,
বান্দরবানের পাহাড়ি জনপদে কে-এস মং-এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
বান্দরবানের পাহাড়ি জনপদে কে-এস মং-এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

বান্দরবানের পাহাড়ি জনপদে কে-এস মং-এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে-এস মং-এর উদ্যোগে বান্দরবানের দুর্গম ও প্রান্তিক পাহাড়ি জনপদে দুঃস্থ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের সহযোগিতায় রোববার (৫ জানুয়ারি) জেলার রোয়াংছড়ি ও রুমা উপজেলায় এ চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়।

চিকিৎসা কার্যক্রমের ৭ম দফায় চক্ষু অপারেশনের জন্য বাছাইকৃত ৫০ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। এর ধারাবাহিকতায় সোমবার (৫ জানুয়ারি ২০২৬) রুমা উপজেলার নির্বাচিত রোগীদের লায়ন্স চক্ষু হাসপাতাল ও শেভরন হাসপাতালে নেওয়া হচ্ছে।

রোগীদের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতার দায়িত্বে রয়েছেন ১নং পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা এবং রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসিংনু মারমা।

এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে-এস মং বলেন, “দুর্গম পাহাড়ি অঞ্চলে অনেক মানুষ অর্থনৈতিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিতে পারেন না। চোখ দিয়ে পৃথিবী দেখতে না পারলে জীবনের মূল্য অনেকটাই হারিয়ে যায়। সেই উপলব্ধি থেকেই আমার এই উদ্যোগ।”
তিনি আরও জানান, রোয়াংছড়ি ও রুমা উপজেলায় এ পর্যন্ত প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার অংশগ্রহণের কথা থাকলেও দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি নির্বাচন করছি না। তবে পার্বত্য জনপদের মানুষের সেবামূলক সব সামাজিক কর্মকাণ্ডে আগামীতেও সম্পৃক্ত থাকবো।”

প্রসঙ্গত, দুর্গম পাহাড়ি এলাকায় মানসম্মত চক্ষু চিকিৎসার অভাবে দীর্ঘদিন ধরে মানুষ নানা চোখের রোগে ভুগছেন। এই উদ্যোগের মাধ্যমে ধাপে ধাপে প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। রোয়াংছড়ি ও রুমার পর থানচি, নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান সদর উপজেলায়ও ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এ ধরনের মানবিক উদ্যোগে স্থানীয় জনগণ মানসম্মত ও উন্নত চিকিৎসা সেবা পাচ্ছেন বলে জানিয়ে কে-এস মং-এর এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper