1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বানিজ্যিকভাবে ফুল চাষ করে স্বাবলম্বী বাবা ও দুই ছেলে - আমার সকাল ২৪ |
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| রাত ১১:৪৫|
ব্রেকিং নিউজ:
তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র যশোরে ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত নির্বাসন থেকে রাষ্ট্রক্ষমতায়: তারেক যুগের সূচনা মাদাগাস্কারে ঘূর্ণিঝড় ‘গেজানি’র তাণ্ডব, নিহত ৩৮ চট্টগ্রাম বিভাগে বিএনপির আধিপত্য, কয়েকটি আসনে স্বতন্ত্র ও অন্যান্য দলের জয় মমতা বন্দ্যোপাধ্যায় তারেক রহমানকে ‘ভাই’ বলে অভিনন্দন ধানের শীষে বিজয়ী ১৩ সুপ্রিম কোর্ট আইনজীবী রংপুরে জামায়াত জোটের তোপ, ৬ আসনের ৫টিতে সরাসরি জয় নতুন সরকারের শপথ কে পড়াবেন? মোদি ও যুক্তরাষ্ট্র বিএনপির জয়ের জন্য অভিনন্দন জানালেন বরিশাল বিভাগের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ীদের তালিকা বেসরকারিভাবে পাওয়া ফলাফলের ভিত্তিতে নিম্নরূপ— খুলনা বিভাগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীরা বিএনপিকে শুভেচ্ছা, নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন অভিযোগ করলে প্রমাণের দায় অভিযোগকারীরই: নজরুল ইসলাম খান বিএনপির বিজয়ে পাকিস্তান প্রেসিডেন্টের অভিনন্দন বার্তা আহম্মেদ সোহেল সুমন-এর জয়, পিরোজপুর-২ আসনে ধানের শীষের পুনরুত্থান চট্টগ্রাম-৮ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত ঝালকাঠি-১ আসনে হেরে গেলেন জামায়াত প্রার্থী ড. ফয়জুল হক গণভোটে প্রাপ্ত তথ্যানুসারে সংশ্লিষ্ট আসনগুলোতে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের তুলনামূলক চিত্র নিচে দেওয়া হলো: কুমিল্লা-৩ এ কায়কোবাদ-এর ভূমিধস জয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বিভিন্ন আসনের বেসরকারি ফল ঘোষণা বাগেরহাটের চার আসনের ফলাফল: তিনটিতে জামায়াত, একটিতে বিএনপি বিজয়ী মোবাইল অ্যাপেই রিয়েল-টাইমে জানা যাবে ভোটের ফলাফল কয়েকটি কেন্দ্রের ফল প্রকাশ, বিভিন্ন আসনে হাড্ডাহাড্ডি লড়াই হেঁটে-রিকশায় ৫৭ কিমি পাড়ি দিয়ে শেষ মুহূর্তে পোস্টাল ব্যালট পৌঁছে দিলেন পোস্টম্যান মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ৭ ভোটে নাসীরুদ্দীন পাটওয়ারীর জয় মনিরা শারমিনের অভিযোগ: ভোটের ফলাফল পরিবর্তনের চেষ্টা এনসিপি কখনোই মানবে না জামায়াত আমিরের ভোটকেন্দ্রে অনিয়ম রেকর্ড করার আহ্বান নাহিদ ইসলাম: ভোটাধিকার রক্ষা করুন, শেষ ঘণ্টায় সর্বোচ্চ সতর্ক থাকুন” ভোটগ্রহণ শেষ, গণনা শুরু ছেলের কোলে ভর করে ভোটকেন্দ্রে ৮৫ বছরের বৃদ্ধ শেরপুর-১ আসনে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা: একজনের ৩ বছরের কারাদণ্ড শেরপুরে ভোটকেন্দ্রে ব্যালট বই ছিনতাই, যুবকের ৩ বছরের সশ্রম কারাদণ্ড মাহুতোলা কেন্দ্রে ব্যালটে সিল মারার দৃশ্য ধারণ: সাংবাদিক টিটুর ওপর হামলা, রক্তাক্ত নোয়াখালী সদর উপজেলার সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ৯০ বছরের আনোয়ারা বেগম মধুখালীতে ভোট কেন্দ্রের পাশে বোমাসদৃশ্য বস্তু উদ্ধার ৭০%-এর বেশি ভোট পড়বে: জামায়াত প্রার্থী বাবা-ভাইকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সারজিস, জয়ের আশা ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব

বানিজ্যিকভাবে ফুল চাষ করে স্বাবলম্বী বাবা ও দুই ছেলে

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪,
বানিজ্যিকভাবে ফুল চাষ করে স্বাবলম্বী বাবা ও দুই ছেলে
বানিজ্যিকভাবে ফুল চাষ করে স্বাবলম্বী বাবা ও দুই ছেলে

বানিজ্যিকভাবে ফুল চাষ করে স্বাবলম্বী বাবা ও দুই ছেলে

 

বানিজ্যিকভাবে গোলাপ ও চন্দ্র মল্লিকা ফুলের চাষ করে স্বাবলম্বী হয়েছেন আব্দুল হামিদ খন্দকার সহ তার দুই ছেলে সাইদুর রহমান ও সেলিম খন্দকার, পলাশবাড়ী উপজেলার শেষ সীমানা রংপুরের পীরগন্জ উপজেলার আজমপুর ফকিরপাড়া গ্রামে নিজ বসত বাড়ীর পিছনে নিজের ও বন্ধকি জমিতে ফুল চাষ করে হয়েছেন স্বাবলম্বী সংসারে ফিরেছে স্বচ্ছলতা।
১১ বিঘা জমিতে গোলাপ ও চন্দ্র মল্লিকা ফুল চাষ করে বছরে প্রায় পাঁচ হতে আট লক্ষাধিক টাকা আয় করেন এই সফল ফুল চাষি। ফুলের কালার ও কোয়ালিটি ভেদে শতকরা গোলাপ ফুল দুই শত টাকা থেকে এক হাজার টাকা দরে বিক্রি করেন বলে জানান।

ফুল চাষি আব্দুল হামিদের সাথে কথা হলে তিনি বলেন,আমি আগে ১৯৯৮ সালে ঢাকার আশেপাশে হতে ফুল কিনে নিয়ে ঢাকার শাহবাগ এলাকায় পাইকারী বিক্রি করতাম আর সেখান থেকেই আগ্রহী হয়ে দুই ছেলে কে নিয়ে ২০১৮ সালের শেষের দিকে বানিজ্যিক ভাবে নিজ জমিতে ফুল চাষ শুরু করি এবং এতে করে আমি সহ আমার পরিবার আজ সবাই স্বাবলম্বী। বীজ সংগ্রহ কোথায় থেকে করেন ও এক বিঘা জমিতে ফুল চাষ করতে কেমন খরচ হয় জানতে চাইলে তিনি বলেন বীজ পাশ্ববর্তী দেশ ইন্ডিয়া হতে নিয়ে আসি, আর এক বিঘা জমিতে গোলাপ চাষে প্রথম অবস্থায় খরচ হয় প্রায় ১০ লক্ষ টাকা আর চন্দ্র মল্লিকা চাষে বিঘা প্রতি খরচ হয় ৬০ হাজার টাকা। কৃষি অফিস থেকে কোন সহযোগিতা কিংবা পরামর্শ দেয় কিনা জানতে চাইলে বলেন, না কৃষি অফিস হতে কোনরকম সহযোগিতা আমরা কখনোই পাইনি।
আপনাদের দেখে আশেপাশে কেউ কি ফুল চাষে উদ্বুদ্ধ হয় কিনা প্রশ্ন করলে ফুল চাষীর ছোট ছেলে মোঃ সেলিম খন্দকার বলেন, অনেকে করতে চায় কিন্তু খরচ বেশি হওয়ায় ও বিক্রির স্থান সম্পর্কে তেমন কোন ধারণা না থাকায় ইচ্ছে প্রসন করলেও পরে আগ্রহ হারিয়ে ফেলেন। তবে অনান্য আবাদের পাশাপাশি ব্যতিক্রমী ও লাভজনক চাষাবাদে তরুণ উদ্দোক্তা ও কৃষকদের বেশি বেশি জানা ও কাজ করা দরকার বলে তিনি মনে করেন। আগামীতে উপজেলা জুড়ে এই ফুল চাষের পরিধি আরো বাড়বে বলে আশাকরি। এ-সময় ফুলের বাগানে তিন জন শ্রমিক কে কাজ করতে দেখা গেলে তাদের সঙ্গে কথা বলে জানাযায় তারা এই বাগানের শুরু হতেই আছেন এবং এখান থেকে যে পারিশ্রমিক পান তা দিয়ে তাদের সংসার খুব ভালো ভাবেই চলছে। সরকার কিংবা আর্থিক প্রতিষ্ঠান হতে কোন সহযোগী আশা করেন কিনা এমন কথা বলায় তারা বাবা ছেলে উভয়ই বলেন এসব ঝামেলায় আমরা যেতে চাই না যা আছে এবং যে ভাবে চলছি আলহামদুলিল্লাহ, এবার আমরা হজে যাবো আমাদের জন্য দোয়া করবেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper