
মোহাম্মদ রিদয় হোসেন যশোর জেলা প্রতিনিধি
যশোর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৮৭/৩ সদর আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় শার্শার বাগআঁচড়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বাগআঁচড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাগআঁচড়া বাজারে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। পরে কুদ্দুস আলী বিশ্বাস-এর নেতৃত্বে একটি আনন্দ মিছিল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন।
এসময় উপস্থিত ছিলেন সহসভাপতি মোনায়েম হোসেন, শাহাজান কবির, ইউনিয়ন সদস্য আল মামুন রাজু, মনিরুল ইসলাম মনি, কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবলু, উপজেলা যুবদলের সদস্য আলী বাবর বাবু প্রমুখ। মিছিলে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান।