
সংবাদ:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ২নং চরাদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহাদ খানের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি রানা মেম্বারকে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ (র্যাব-১০)।
এর আগে হামলার ঘটনার দিন রাতেই রিয়াজ কাজী নামের আরও এক আসামিকে গ্রেফতার করে বাকেরগঞ্জ থানা পুলিশ।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম সোহেল রানা রিয়াজ কাজীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
হামলায় আহত ফাহাদ খান বর্তমানে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।