
মোঃ শামিম, পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল থানার ওসি ছিদ্দিকুর রহমানের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছে উপজেলা জামায়াতে ইসলামী, যাদের কার্যালয়ে সোমবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশি তল্লাশি চালানো হয়।
জামায়াতের অভিযোগে বলা হয়েছে, বিশেষ করে ছাত্রদল নেতাদের উপস্থিতিতে এই অভিযান চালানো হয়েছে। অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।