
মোঃ শামিম, পাটুয়াখালী জেলা প্রতিনিধি
বাউফলের দ্বিপাশা এলাকায় আজ সকালটি কাটল ভালোবাসা ও বিশ্বাসে ভরা পরিবেশে। রোদ-হাওয়া উপেক্ষা করে একের পর এক নারী উপস্থিত হন। কারও কোলে শিশু, কারও চোখে জীবনের ক্লান্তি, আবার কারও কণ্ঠে ছিল দৃঢ় আশা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের সহধর্মিণী, ইবনে সিনা মেডিকেল কলেজের সহকারী প্রফেসর, মানবতার ডাক্তার জাকিয়া ফারহানা। তার সঙ্গে সাক্ষাত পেয়ে নারীদের আবেগ ও বিশ্বাসের শব্দগুলো কণ্ঠে ভেঙে পড়তে থাকে।
একজন মধ্যবয়সী নারী কাঁপা গলায় বলেন,
"ম্যাডাম, আপনি আমাদের ঘরের মানুষ। অসুখে আপনি ঔষধ দেন, আজ আমরা ভোট দেবো। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ঋণ শোধ করবো।"
বয়স্ক এক নারী চোখ মুছতে মুছতে বললেন,
"সারা জীবন ভোট দিয়েছি, কিন্তু কেউ আমাদের খবর নেয়নি। আপনি আমাদের পাশে দাঁড়িয়েছেন—এইবার ভুল করবো না। দাঁড়িপাল্লাই আমাদের সিদ্ধান্ত।"
এক তরুণী আবেগভরে জানান,
"আমরা চাই নিরাপদ ভবিষ্যৎ, সম্মান ও ন্যায়ের বাংলাদেশ। সেই আশা থেকেই দাঁড়িপাল্লায় ভোট দেবো।"
দ্বিপাশার এই উঠোন বৈঠক প্রমাণ করে দিল— নারীরা জেগে উঠলে পরিবর্তন অনিবার্য। এবং দাঁড়িপাল্লা হয়ে উঠেছে সেই পরিবর্তনের প্রতীক।