
মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে ২০২৬ সালের ফেব্রুয়ারির তৃতীয় দিনের কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়ায় সম্পন্ন হয়েছে।
আজ ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্স মাঠে “সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে দ্বিতীয় দিনের উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে তৃতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা (Physical Endurance Test - PET) অনুষ্ঠিত হয়।
তৃতীয় দিনের পরীক্ষায় ১৬০০/১০০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং ইভেন্ট সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা হয়। নিয়োগ বোর্ডের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফের সার্বিক তত্ত্বাবধানে পুরো কার্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ ও শৃঙ্খলাপূর্ণভাবে পরিচালিত হয়।
পরীক্ষা শেষে পুলিশ সুপার যোগ্য প্রার্থীদের অভিনন্দন জানান এবং কোনো ধরনের দালালচক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করেন। পাশাপাশি উত্তীর্ণ প্রার্থীদের আসন্ন লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
আগামী ২৭ এপ্রিল বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান বিষয়ে ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পুলিশ সুপার প্রার্থীদের নিয়মিত অধ্যয়ন করে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেন। একইসঙ্গে অনুত্তীর্ণ প্রার্থীদের আগামী নিয়োগে পুনরায় চেষ্টা করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (কমিউনিটি অ্যান্ড বিট পুলিশিং) জনাব মোঃ আরিফুল ইসলামসহ নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ।