1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বাংলাদেশ নির্বাচন কমিশন-এর নতুন সিদ্ধান্ত - আমার সকাল ২৪ |
২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| বিকাল ৪:৪০|
ব্রেকিং নিউজ:
স্বাস্থ্যমন্ত্রীর প্রতিশ্রুতি: “ডাক্তারই মানুষের কাছে” ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ ঘেরাওয়ের চেষ্টা, অন্তত একজন নিহত ১১ জন আহত রমজানে সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সামনে যুব মহিলা লীগের স্লোগান প্রথম আলোয় হামলা: ব্যর্থতার দায় স্বীকার করলেন সাবেক উপদেষ্টা ফাওজুল কবীর খান ইউরোপের বাজারে কমছে বাংলাদেশি পোশাকের দাম: বাড়ছে প্রতিযোগিতা, বাড়ছে চাপ বাংলাদেশ নির্বাচন কমিশন-এর নতুন সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে আলোচনায় তানজিন চৌধুরী লিলি ট্রাম্পের শুল্ক নীতিকে সুযোগ হিসেবে দেখছে চীন, বিশ্ববাণিজ্যে প্রভাব বাড়ানোর কৌশল দেশের স্বর্ণের দাম ২০ ফেব্রুয়ারি: প্রতি ভরিতে দাম সমন্বয় একুশে ফেব্রুয়ারিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার: ডিএমপি রাজধানীতে রমজানের শুরুতেই চড়া মাছ ও সবজির দাম, মুরগিতে সামান্য হ্রাস বোচাগঞ্জে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা হবিগঞ্জে বিশেষ অভিযানে ৫০০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক শাসক নই, সেবক হিসেবে কাজ করতে চাই: পিনাক চৌধুরী বরগুনার গৌরীচন্নায় বাউন্ডারির ভেতরে আটকে পড়েছে শহীদ মিনারে শ্রদ্ধা শার্শা উপজেলা ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী আহত আলীকদম সেনা জোন ও থানা পুলিশের যৌথ অভিযানে ২ ম্রো মাদক ব্যবসায়ী আটক রমজানে দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৪ দোকানিকে ৩৭ হাজার টাকা জরিমানা সালথায় যৌথ অভিযানে আইনশৃঙ্খলা স্বাভাবিক শুঁটকির ব্যাগে ইয়াবা উদ্ধার, চৌমুহনীতে আটক ১ ঝিকরগাছায় রাতের আঁধারে কৃষকের আড়াই বিঘা শসা ক্ষেত সাবাড়, দিশেহারা মোহর আলী পবিত্র রমজান উপলক্ষে ঝিকরগাছায় ছাত্রশিবিরের স্বাগত র‍্যালি সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর কুড়িগ্রামে বাবার দাফন নরসিংদীতে চমক: সাখাওয়াত বকুল স্বাস্থ্য মন্ত্রণালয়ে ব্রিটিশ রাজা চার্লসের ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রু গ্রেফতার হাইকোর্টে গঠিত হলো ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ শৈলকুপায় জমি বিরোধে মামা নিহত, আটক ২ ফেব্রুয়ারির ১৮ দিনেই এলো ২.১২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত চিকিৎসকদের বরণ ঝিকরগাছার স্বর্ণালী প্রতিবন্ধী বিদ্যালয়: আন্তর্জাতিক স্বীকৃতি ও আর্তমানবতার দৃষ্টান্ত একই দিনে বিয়ানীবাজারের দুই জনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু সুনামগঞ্জে ছাত্রশিবিরের স্বাগত র‌্যালি অনুষ্ঠিত নোয়াখালীর পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত নোয়াখালীতে পুলিশের বিভাগীয় পদোন্নতি অনুষ্ঠান নবগঠিত সরকারকে বিএসকেপির অভিনন্দন, সাংবাদিক নিরাপত্তায় কার্যকর পদক্ষেপের আহ্বান মাহে রমজানের পবিত্রতা রক্ষায় তাড়াইলে দারুল কুরআনের স্বাগত মিছিল বগুড়া শেরপুরে ফেয়ারডিল ও গাঁজা সহ তিনজন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান: ইয়াবা ও নগদ অর্থসহ আটক একজন বাগআঁচড়ায় অনিন্দ্য ইসলাম অমিতের প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল

বাংলাদেশ নির্বাচন কমিশন-এর নতুন সিদ্ধান্ত

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬,
বাংলাদেশ নির্বাচন কমিশন-এর নতুন সিদ্ধান্ত
বাংলাদেশ নির্বাচন কমিশন-এর নতুন সিদ্ধান্ত

বাংলাদেশ নির্বাচন কমিশন-এর নতুন সিদ্ধান্ত

এনআইডি সংশোধনের নিয়মে বড় পরিবর্তন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তির পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী, জন্ম তারিখসহ গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের সব আবেদন এখন থেকে মাঠ পর্যায়ের পরিবর্তে সরাসরি এনআইডি উইংয়ের মহাপরিচালক (ডিজি) পর্যায়ে নিষ্পত্তি করা হবে।

সম্প্রতি নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেনের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, গত বছরের ২৪ ডিসেম্বর নতুন এসওপি প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হয়েছে।

‘ঘ’ ক্যাটাগরিতে সব গুরুত্বপূর্ণ আবেদন

নতুন নিয়ম অনুযায়ী, জন্ম তারিখ বা জন্ম তারিখসহ অন্য যে কোনো তথ্য সংশোধনের আবেদন এখন থেকে ‘ঘ’ ক্যাটাগরি হিসেবে গণ্য হবে। এর আগে মাঠ পর্যায়ের কর্মকর্তা—আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তারা—এসব আবেদন ‘ক’, ‘খ’ বা ‘গ’ ক্যাটাগরিতে নিষ্পত্তি করার এখতিয়ার রাখতেন।

প্রজ্ঞাপন জারির আগে মাঠ পর্যায়ে জমা পড়া এবং ইতোমধ্যে ক্যাটাগরি নির্ধারিত আবেদনগুলোও পরিবর্তন করে ‘ঘ’ ক্যাটাগরিতে উন্নীত করতে হবে। এনআইডি উইংয়ের অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপনের মাধ্যমে ডিজি পর্যায়ে এসব আবেদন নিষ্পত্তি করবেন।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য তিন নির্দেশনা

ইসি তিনটি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে—

১. জন্ম তারিখ সংক্রান্ত ‘ক-১’ থেকে ‘গ’ ক্যাটাগরির সব আবেদনের তালিকা তৈরি করে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে।
২. প্রাপ্ত তালিকা অনুযায়ী, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসব আবেদন ‘ঘ’ ক্যাটাগরিতে উন্নীত করবেন।
৩. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সংশোধন কার্যক্রম সীমিত থাকায়, বর্তমানে জমে থাকা অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

স্বচ্ছতা বাড়বে, নাকি বাড়বে চাপ?

নির্বাচন কমিশনের মতে, কেন্দ্রীয়ভাবে আবেদনগুলোর ক্যাটাগরি নির্ধারণ এবং ডিজি পর্যায়ে চূড়ান্ত নিষ্পত্তির ফলে এনআইডি সংশোধন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা নিশ্চিত হবে।

তবে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে—মাঠ পর্যায় থেকে সব ফাইল প্রধান কার্যালয়ে পাঠানো হলে কাজের চাপ বাড়তে পারে কি না। এদিকে আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নতুন নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper