
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী হাসান মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ হয়েছেন। তার মা মমতাজ বেগম রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে খুলনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মমতাজ বেগমের প্রয়াণে শোক প্রকাশ করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি এক শোক বার্তায় জানিয়েছে,
“মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করছে। বিসিবি শেখ মেহেদী হাসান এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছে।”
৩১ বছর বয়সী অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। এখন পর্যন্ত তিনি বাংলাদেশের জার্সিতে ১১টি ওয়ানডে এবং ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার মায়ের মৃত্যুতে ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।