
স্টাফ রিপোর্টার, বান্দরবান | সুকেল তঞ্চঙ্গ্যা
দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা বাংলাদেশের আলো–এর বান্দরবান জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন জেলার তরুণ ও উদীয়মান সাংবাদিক খালেদ মাহবুব খান (আরাফাত)। বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন।
খালেদ মাহবুব খান বর্তমানে পার্বত্য চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক পাহাড় কণ্ঠ ডটকম–এর নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতায় ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তিনি নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
নিজের প্রতিক্রিয়ায় আরাফাত বলেন, “দেশের প্রথম সারির স্বনামধন্য পত্রিকা বাংলাদেশের আলো–তে বান্দরবান জেলা প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত ও আনন্দিত। এ সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।” তিনি তার এই সাফল্যের পেছনে পাহাড় কণ্ঠ ডটকম–এর চেয়ারম্যান মাহাবুব হাসান খান বাবুল, তার পরিবার এবং জেলার সাংবাদিকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।
বাংলাদেশের আলো কর্তৃপক্ষ জানিয়েছে, মাঠপর্যায়ে যোগ্য ও সাহসী সংবাদকর্মী নিয়োগের মাধ্যমে দেশজুড়ে সংবাদ পরিবেশনায় নতুন মাত্রা যোগ করার লক্ষ্যে তারা কাজ করছে এবং আরাফাতের নিয়োগ সেই ধারাবাহিকতারই অংশ।
সাংবাদিকতার পাশাপাশি বান্দরবানের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও আরাফাত সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তার এই নতুন দায়িত্ব পাহাড়ি অঞ্চলের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।