1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বাংগাবাড়িতে মাদক উদ্ধারের ঘটনা: ‘জামায়াত কর্মী’ দাবি নিয়ে প্রতিবাদ - আমার সকাল ২৪ |
২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ১:০৮|
ব্রেকিং নিউজ:
পীরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত আখাউড়ায় ট্রেনে ইভটিজিংয়ের ঘটনায় যুবককে এক বছরের কারাদণ্ড দৈনিক ‘চলার পথে’র সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুইয়া ফেরদৌস আর নেই নওগাঁর আত্রাইয়ে বেকারদের স্বাবলম্বী করতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাই নদীর দক্ষিণ পাড়ের সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে ইসমাইল হোসেন খান মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান হিসেবে মোস্তাফিজুর রহমান মামুনকে দেখতে চায় এলাকাবাসী বাংগাবাড়িতে মাদক উদ্ধারের ঘটনা: ‘জামায়াত কর্মী’ দাবি নিয়ে প্রতিবাদ নান্দিনায় ব্রহ্মপুত্র সেতুর জমি দখলমুক্ত: জেলা প্রশাসনের বড় উচ্ছেদ অভিযান বরগুনায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ ফুয়েলের দাম দ্বিগুণ: এশিয়ায় বাড়ছে বিমান ভাড়া, ফ্লাইটে বড় পরিবর্তন আরও বাড়ল স্বর্ণের দাম ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ মার্কিন জ্বালানিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতার আশ্বাস কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ডিপোতে আগুন ইরাকের বাগদাদে মার্কিন সাংবাদিককে অপহরণ লক্ষ্মীপুরে সাবেক ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার বোচাগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা চৌমুহনীতে প্রাইভেট হাসপাতাল-ক্লিনিকে অভিযান, ৩টিতে জরিমানা আশুগঞ্জ টোলপ্লাজায় প্রাইভেটকারে মাদক বহন; গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার সুন্দরবনে দুঃসাহসিক অভিযান, জিম্মি জেলে উদ্ধার বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি আবুল কালাম, সম্পাদক জাফর নির্বাচিত ভাঙ্গুড়ায় এইচএসসি ফরম ফিলাপ ইস্যুতে ‘আত্মহত্যার হুমকি’ ভিডিও সাজানো, তদন্তে উদঘাটন সালথায় ইজিবাইক-নসিমন সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩ বগুড়ায় অবৈধ কারখানায় নকল সিগারেট তৈরি, ডিবির অভিযানে গ্রেফতার ৩ বগুড়া রেলওয়ে স্টেশন এলাকায় মাদক সেবনের অপরাধে দুইজন গ্রেফতার, কারাদণ্ড প্রদান হবিগঞ্জে জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন আহমেদ আলী মুকিব মালয়েশিয়া থেকে ২৭,৩০০ টন ডিজেল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ঠাকুরগাঁওয়ে কনস্টেবল নিয়োগ বিষয়ে জন-সচেতনতামূলক সভা অনুষ্ঠিত শেরপুর-৩: ধানের শীষ প্রার্থীর সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা চিকিৎসার অভাবে সংকটে আঁখি, এগিয়ে এলো উপজেলা প্রশাসন বগুড়ার নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের কোটি টাকার অনিয়মের অভিযোগ সিংড়ায় তেল মজুদ: মুদি ব্যবসায়ীকে জরিমানা ১ লাখ টাকা কসবায় পুলিশ অভিযানে গাঁজা-ইয়াবা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সাজাপ্রাপ্ত কর্মী কারাগারে থেকেও তুলছেন বেতন-ভাতা নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া পোস্ট অফিসে চরম দুরবস্থা, স্থায়ী ভবনের দাবিতে এলাকাবাসী বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে দিরাইয়ে দুই দিনব্যাপী লোক উৎসবের উদ্বোধন

বাংগাবাড়িতে মাদক উদ্ধারের ঘটনা: ‘জামায়াত কর্মী’ দাবি নিয়ে প্রতিবাদ

মুহঃ কাওসার আলী
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬,
বাংগাবাড়িতে মাদক উদ্ধারের ঘটনা: ‘জামায়াত কর্মী’ দাবি নিয়ে প্রতিবাদ
বাংগাবাড়িতে মাদক উদ্ধারের ঘটনা: ‘জামায়াত কর্মী’ দাবি নিয়ে প্রতিবাদ

বাংগাবাড়িতে মাদক উদ্ধারের ঘটনা: ‘জামায়াত কর্মী’ দাবি নিয়ে প্রতিবাদ

মুহঃ কাওসার আলী
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নে ইজিবাইক চালক আবু সাঈদের গাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তার রাজনৈতিক পরিচয় নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংগাবাড়ি ইউনিয়ন শাখা।

সংগঠনটির পক্ষ থেকে গত ৩১ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত এক লিখিত বিবৃতিতে বলা হয়, আবু সাঈদকে জামায়াতের কর্মী হিসেবে প্রচার করে যে সংবাদ ও গুজব ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি তাদের সংগঠনের কোনো সদস্য বা কর্মী নন।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও শৃঙ্খলাবদ্ধ সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে মাদকবিরোধী সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। এমন অবস্থায় কোনো মাদক সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে সংগঠনের নাম জড়ানো তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বলে দাবি করা হয়।

এছাড়া, সংগঠনটির নেতৃবৃন্দ সংশ্লিষ্ট মহল ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে। তাদের মতে, মিথ্যা তথ্য সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।

উল্লেখ্য, সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আবু সাঈদের ইজিবাইক থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার রাজনৈতিক পরিচয় নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper