প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৪:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
বরিশালের বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুল হক টুকু ডিবি পুলিশের হাতে আটক

বরিশালের বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুল হক টুকু ডিবি পুলিশের হাতে আটক
স্টাফ রিপোর্টার, বরিশাল | মোঃ নাজমুল হক নয়ন
বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুল হক টুকুকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর একটি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ সূত্র।
ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, মজিবুল হক টুকুর বিরুদ্ধে একাধিক মামলা ও সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আটক করার পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
স্থানীয়ভাবে দীর্ঘদিন চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা মজিবুল হক টুকু একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার আটকের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)