1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বরগুনায় ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১২:০৮|
ব্রেকিং নিউজ:
ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ

বরগুনায় ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

মোহাম্মদ জাহিদুল ইসলাম পহলান
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬,
বরগুনায় ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
বরগুনায় ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

বরগুনায় ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

বরগুনা প্রতিনিধি | মোহাম্মদ জাহিদুল ইসলাম পহলান

আগামী দিনের সুন্দর ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বরগুনা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি সফল অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

বরগুনা জেলা পুলিশের সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ কুদরত ই খুদা, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা পুলিশের সকল ইউনিট সক্রিয়ভাবে কাজ করছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬ খ্রি.) গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানাধীন ৭নং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তারিকাটা বাজার সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) বিকাশ কর্মকারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় পরিচালিত অভিযানে তারিকাটা এলাকার বাসিন্দা মোঃ আবুল বাশার মিয়া (৪৭) কে আটক করা হয়। পরবর্তীতে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমতলী থানায় একটি মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বরগুনা জেলা পুলিশ আরও জানায়, মাদক, চাঁদাবাজি, অবৈধ দখলদারিত্ব ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper