
তালতলী (বরগুনা) প্রতিনিধি: এইচ বি সুমন আলী
বরগুনার তালতলী উপজেলায় আলোচিত গণধর্ষণ মামলার মূল আসামি হিরোন হাওলাদারকে র্যাব গ্রেপ্তার করেছে।
র্যাব সূত্রে জানা গেছে, হিরোন আত্মগোপনের চেষ্টা করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়। পটুয়াখালী র্যাব-৮ এর স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে তালতলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শুক্রবার সকালে হিরোন হাওলাদার আদালতে পাঠানো হয়েছে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান জানিয়েছেন, মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হিরোনের রিমান্ড আবেদন করা হবে। এছাড়া অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার বিস্তারিত অনুযায়ী, গত বুধবার রাতে পচাকোরালিয়া ইউনিয়নে ওই নারীকে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে চারজন মিলে ধর্ষণ করে। হিরোনকে প্রধান আসামি করা হয়েছে, বাকী তিনজনকে অজ্ঞাত রাখা হয়েছে।