
মোঃ জাহিদুল ইসলাম
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
বরগুনা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান এর পক্ষ থেকে বরগুনার শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জেলা ছাত্রদল।
আজ (১৪ মার্চ ২০২৬, শনিবার) সকাল সাড়ে দশটার দিকে বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে প্রায় পাঁচ শতাধিক শ্রমজীবী মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি, সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম রনি এবং জেলা ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রী বিতরণের সময় বরগুনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সানাউল্লাহ সানি বলেন, “আমরা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের পক্ষ থেকে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াচ্ছি। তিনি একজন ত্যাগী নেতা, দলের জন্য বহু মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে অনুরোধ করছি, আমানউল্লাহ আমানকে জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার জন্য।”
তিনি আরও জানান, “রমজান থেকে এখন পর্যন্ত প্রতিদিন অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম চালু রয়েছে এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আজও প্রায় পাঁচ শতাধিক শ্রমজীবীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।”