
মোঃ জাহিদুল ইসলাম, ক্রাইম রিপোর্টার
বরগুনায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও কড়ইবাড়িয়া খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় বরগুনা পৌরশহরে আয়োজিত এই কার্যক্রমে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালি পরিচালনা করা হয়। এরপর পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ কুদরত ই খুদা, সিভিল সার্জন ডা. মোঃ আবুল ফাওাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) ও পৌর প্রশাসক স্বজল চন্দ্র শীল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ, জেলসুপার মোঃ আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান এবং রিপোর্টার্স ক্লাব বরগুনার সভাপতি তারিকুল ইসলামসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থদের মাঝে মশারি বিতরণ করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য পোস্টারও বিতরণ করা হয়।
জেলা প্রশাসন জানায়, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জমে থাকা পানি অপসারণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।