
মোঃ জাহিদুল ইসলাম
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪
বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাহাঙ্গীর হোসেন হাং (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বরগুনা সদর থানাধীন ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের ছোট লবনগোলা এলাকার ৬২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে ডিবি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩,৬০০ টাকা।
বরগুনা জেলা পুলিশ মাদক, চাঁদা, অবৈধ দখলদার ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে সর্বাত্মক মাদকবিরোধী অভিযান চালাচ্ছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।