1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বগুড়ায় দুর্ধর্ষ খুনসহ ডাকাতি, ৬ ঘণ্টার মধ্যেই মূলহোতা গ্রেফতার - আমার সকাল ২৪ |
৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ১০:৪১|
ব্রেকিং নিউজ:
উজিরপুরে মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য; কবিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, স্ত্রী গুরুতর আহত নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে যৌথ অভিযানে বিপুল ইয়াবাসহ ৩ জন আটক চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন চট্টগ্রামে র‍্যাবের জালে ‘গলাকাটা বাচা’: সন্ত্রাসের ছায়া ভাঙার আরেক ধাপ দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা: অর্থমন্ত্রীর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযানে ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের দাবি পতেঙ্গা সৈকতে দুর্ঘটনা: বৃদ্ধ পর্যটক আহত, নিরাপত্তা প্রশ্নের মুখে মার্কিন এফ-১৫ই বিমানের ক্রু উদ্ধার, অভিযান এখনো চলমান রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন চট্টগ্রামে সন্ত্রাসী হামলা: আহত ৪, গ্রেপ্তার ৫ তেলের দাম ও সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য বাংলাদেশে তেলের দাম এখনও অপরিবর্তিত ডিএমপি ট্রাফিকের সমন্বিত উচ্ছেদ অভিযানে ৩,৭০,৫০০ টাকা জরিমানা, ১৩ জনের কারাদণ্ড রামপালে হাসপাতাল হঠাৎ পরিদর্শন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর নির্দেশ প্রতিমন্ত্রীর কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা: পরিবার টাকা দিতে পারায় হতাশা শেরপুরে চাঞ্চল্যকর ডলি হত্যা: ৪৮ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেফতার ২ রামপালে মাছের ঘের দখল, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ শেরপুরে নির্বাচন কমিশনারের সভায় সাংবাদিকদের প্রবেশে বাধা, খবর বয়কটের ঘোষণা নোয়াখালী জেলা শহরে ড্রেন পরিষ্কার নিয়ে অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী পার্বতীপুরের কৃতি সন্তান তাজুল ইসলামের ব্যারিস্টার স্বীকৃতি লাভ বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার রাঙ্গাবালীতে মাদকবিরোধী মানববন্ধন, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক পরিচ্ছন্ন শহর, সুস্থ নাগরিক: বান্দরবান ৮নং পৌর বিএনপির ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল, অষ্টগ্রামে উত্তেজনা ফেসবুকে ভুয়া আইডি দিয়ে ব্ল্যাকমেইল: মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার নোয়াখালী বাসযাত্রীর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার দখলদার-চাঁদাবাজদের বিএনপিতে স্থান নেই: বরকত উল্লাহ বুলু সুবর্ণচরে অকটেন সংকটে দীর্ঘ লাইনে ক্লান্ত ক্রেতা, কলাপাতায় ঘুম ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, সিএনজি জব্দ মাগুরার মহম্মদপুরে পরকীয়া সন্দেহে যুবককে কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন যশোর কোতোয়ালি থানার আধুনিক ভবন নির্মাণে পুরোনো ভবন ভাঙা শুরু, কার্যক্রম চাঁচড়া ফাঁড়িতে স্থানান্তর গাবতলীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রতিমন্ত্রী শেখ ফরিদুলের উদ্যোগে রামপালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ পরকীয়ার জেরে রক্তাক্ত রাত: নীলফামারীতে মতিউল হত্যা, এলাকায় চাঞ্চল্য শেকড়ের সন্ধানে নতুন প্রজন্মকে সিলেটে ‘ছিলটি ভাষা ও সাংস্কৃতিক চর্চা লোক উৎসব ২০২৬’

বগুড়ায় দুর্ধর্ষ খুনসহ ডাকাতি, ৬ ঘণ্টার মধ্যেই মূলহোতা গ্রেফতার

মোঃ রবিউল ইসলাম
  • আপলোডের সময় : শনিবার, অক্টোবর ১৮, ২০২৫,

বগুড়ায় দুর্ধর্ষ খুনসহ ডাকাতি, ৬ ঘণ্টার মধ্যেই মূলহোতা গ্রেফতার

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজারে দুর্ধর্ষ খুন ও ডাকাতির ঘটনার মাত্র ৬ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ভিকটিমের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও লুন্ঠিত নগদ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে তালোড়া পৌরসভার তালোড়া বাজারে হিমু পোদ্দার আগরওয়ালার (৬২) বসতবাড়িতে ৭-৮ জন ডাকাত প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারপিট করে নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নেয়। ডাকাতির সময় বাধা দিলে হিমুর বড় বোন বিমলা পোদ্দার (৬৭)-কে শ্বাসরোধে হত্যা করে ডাকাতরা পালিয়ে যায়।

খবর পেয়ে বগুড়ার পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি ইন্সপেক্টর মোঃ রাজু কামাল-এর নেতৃত্বে চৌকস টিম তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় দ্রুত অভিযান শুরু করে।
অভিযানে শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সদর থানাধীন বারোপুর এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ বাহালুল প্রামানিক রাজু (২৯), শিবগঞ্জ
২. মোঃ ইমরান (৩১), কাহালু
৩. মোঃ আসলাম (২৫), তালোড়া
৪. মোঃ জুয়েল প্রাং (২৬), তালোড়া

জিজ্ঞাসাবাদে আসামিরা ডাকাতির ঘটনার স্বীকারোক্তি দেয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাহালু উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে মূলহোতা জুয়েল প্রাং-এর কাছ থেকে লুন্ঠিত টাকা ও ভিকটিমের মোবাইল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়,

  • বাহালুলের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ ৪টি মামলা,

  • ইমরানের বিরুদ্ধে মাদক আইনে ২টি মামলা,

  • আসলামের বিরুদ্ধে ১টি চুরি মামলা,

  • আর জুয়েল প্রাং-এর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper