প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
বগুড়ায় ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

বগুড়ায় ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
মো: রবিউল ইসলাম
স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪
বগুড়ায় ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ এপ্রিল ২০২৬ খ্রিঃ ব্যাটালিয়নের প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ শহীদ আবু সরোয়ার সালাম গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। তিনি প্যারেডের সার্বিক মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যাটালিয়নের সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরে তিনি ব্যাটালিয়নের মোটরযান শাখাসহ বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মধুসুদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার মোঃ তৌফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোঃ নাসির উদ্দীন মন্ডলসহ অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)