
মোঃ রবিউল ইসলাম
স্টাফ রিপোর্টার
বগুড়ায় ১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, বগুড়া ‘খ’ সার্কেলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কাহালু উপজেলার ছোট কাশিমালা গ্রামে মোঃ পারভেজ হাসান (২২) নামে এক যুবকের নিজ বাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় তার ডান হাতে ধরা একটি সিনথেটিক ব্যাগের ভেতর থেকে ১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ৫ হাজার ৫০০ টাকা এবং তার জিন্স প্যান্টের বাম পকেট থেকে একটি পুরাতন বাটন মোবাইল ফোন (itel, সিমসহ) জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ পারভেজ হাসান (২২), পিতা: মোঃ আব্দুর সাত্তার, সাং: ছোট কাশিমালা, কাহালু, বগুড়া।
এ ঘটনায় পরিদর্শক মোঃ আসলাম আলী মণ্ডল বাদী হয়ে কাহালু থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।