1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বগুড়ায় সাংবাদিকদের সাথে হাইওয়ে এসপি মো. শহিদ উল্লাহর মতবিনিময় - আমার সকাল ২৪ |
১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| বিকাল ৪:০৭|
ব্রেকিং নিউজ:
জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কবিরহাটে প্রতারণার চেষ্টা, যুবককে জনতার হাতে ধরা জগন্নাথপুরে উন্নয়ন প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি চালক নিহত নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ি নিহত, পুত্রবধূ গ্রেফতার দুমকি উপজেলায় নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন রমজান চলতি বছর ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা, ঈদুল ফিতর ২০ মার্চ উদযাপিত হতে পারে ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার বুলিং প্রতিরোধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত চন্দনাইশের সাবেক ছাত্রনেতা মো. আব্দুল করিম আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নোয়াখালীতে ঈদযাত্রা নিরাপদ রাখতে র‌্যাবের টহল জোরদার নবীনগরে পুকুরপাড়ের আম গাছে ঝুলন্ত যুবকের মৃতদেহ উদ্ধার চট্টগ্রামে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার মালয়েশিয়ায় পাচার হওয়া দুই কিশোর উদ্ধার, চক্রের একাধিক সদস্য গ্রেপ্তার আখাউড়ায় প্রাইমারী স্কুলের পরিত্যক্ত ভবনে বৃদ্ধের মরদেহ উদ্ধার পার্বতীপুর-জয়দেবপুর রুটে ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু গাবতলি বাস টার্মিনালে ঈদযাত্রা নিরাপত্তা পরিদর্শনে আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ঈদযাত্রায় স্বস্তি: শিমুলিয়া ঘাট থেকে বরিশাল-চাঁদপুরে বিশেষ লঞ্চ সার্ভিস চালু রামগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণ দল পরিদর্শন করলো ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট কুড়িগ্রামে এমপির গাড়ি খাদে, অল্পের জন্য বাঁচলেন ড. আতিক মুজাহিদ তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের ঈদ উপহার প্রদান প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পেলেন রাসিকের ১,২৩৭ পরিচ্ছন্নকর্মী উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার রাঙামাটিতে অভিযানে ইয়াবাসহ ৪ জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ আটক ১ মাদক কারবারি মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা ঝিকরগাছায় ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা বিতরণ লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত নওগাঁর আত্রাইয়ে গঙ্গাস্নান উপলক্ষে দই-চিড়া ও মিষ্টির জমজমাট বেচাকেনা রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক দায়িত্ব গ্রহণ নাটোরে কৃষক শ্বাসরোধে হত্যা: চারজনের যাবজ্জীবন কারাদণ্ড খুলনায় পুলিশ কর্মকর্তার মাকে গলা কেটে হত্যা পুকুর খননের সময় পাওয়া অবিস্ফোরিত মর্টার শেল নিরাপদে ধ্বংস উত্তরায় মার্কেটে হামলা: ৭০০ জনকে আসামি করে মামলা ঝিকরগাছা পৌরসভায় মেয়র পদপ্রার্থী হলেন অধ্যাপক হারুন অর রশিদ মাধবপুরে বিজিএফের চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, চেয়ারম্যানের অসহায়ত্ব প্রকাশ কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা নবীনগরে ওএমএসের চাল কম দেওয়া ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ বাকেরগঞ্জে বাস খাদে পড়ে আহত ৬, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

বগুড়ায় সাংবাদিকদের সাথে হাইওয়ে এসপি মো. শহিদ উল্লাহর মতবিনিময়

ইমদাদুল হক মৃদুল
  • আপলোডের সময় : বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫,
বগুড়ায় সাংবাদিকদের সাথে হাইওয়ে এসপি মো. শহিদ উল্লাহর মতবিনিময়
বগুড়ায় সাংবাদিকদের সাথে হাইওয়ে এসপি মো. শহিদ উল্লাহর মতবিনিময়

বগুড়ায় সাংবাদিকদের সাথে হাইওয়ে এসপি মো. শহিদ উল্লাহর মতবিনিময়

প্রতিনিধি : ইমদাদুল হক মৃদুল

বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. শহিদ উল্লাহ মঙ্গলবার (২ ডিসেম্বর) তাঁর কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সড়কে শৃঙ্খলা ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।

তিনি বলেন, রাস্তায় শৃঙ্খলা বজায় রাখতে মহাসড়কের ধারে থাকা মোটর গ্যারেজ ও অস্বাস্থ্যকর হোটেল-রেস্তোরাঁ দ্রুত অপসারণে বিশেষ অভিযান চালানো হবে। পাশাপাশি বগুড়া শহরতলীর বনানী ও মাটিডালী মোড়ে আধুনিক ইন্টারচেঞ্জ নির্মাণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হচ্ছে।

সভায় তিনি জানান, সাসেক প্রকল্পের আওতায় শেরপুরের ধনকুন্ডিতে নির্মিত আন্ডারপাসটি দিয়ে বাস চলাচলে সমস্যা তৈরি হওয়ায় ওই এলাকায় যানজট দেখা দিচ্ছে। বিষয়টি সমাধানে কর্তৃপক্ষের নজর আকর্ষণের চেষ্টা চলছে।

মতবিনিময় সভায় সাংবাদিকরা সড়কে দুর্ঘটনা, ডাকাতি ও যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তবে তাঁরা অভিযোগ করেন—সড়কে খড়-ধান শুকানো রোধে এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। বক্তারা সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নির্দিষ্ট দূরত্বে নিয়মিত চেকপোস্ট স্থাপনের আহ্বান জানান, যাতে কোনো ঘটনার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পারে।

সভায় উপস্থিত ছিলেন—মহসীন রাজু, রাহাত রিটু, আব্দুর রহমান টুলু, সৈয়দ ফজলে রাব্বি ডলার, শফিকুল ইসলাম শফিক, জহুরুল ইসলাম, ইমদাদুল হক মৃদুল, ইমরান হোসাইন লিখন, ফেরদৌসুর রহমান প্রমুখ।

হাইওয়ে পুলিশকে আরও আধুনিক, কার্যকর ও চৌকস হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের পরামর্শ দিতে আহ্বান জানান পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper