প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৬, ৭:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
বগুড়ায় র্যাব-১২ এর অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ায় র্যাব-১২ এর অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার
মো. রবিউল ইসলাম
স্টাফ রিপোর্টার
বগুড়ায় র্যাব-১২ এর অভিযানে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর একটি দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব-১২ সূত্রে জানা যায়, অধিনায়কের দিকনির্দেশনায় শহরের চকসূত্রাপুর চামড়ার গুদাম এলাকার হরিজন কলোনীতে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় সনি বাশফোড় (৩০), আকাশ হরিজন (২৫) ও পিলু হরিজন (৩০) নামে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকার হরিজন কলোনীর বাসিন্দা।
অভিযানকালে তাদের কাছ থেকে ৬৫ কেজি গাঁজা ও ৪ বোতল কেরু মদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১২।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)