
সাজেদুল ইসলাম রাসেল, বিশেষ প্রতিনিধি, বগুড়া:
বগুড়ার শাজাহানপুর উপজেলার চক লোকমান এলাকায় র্যাব-১২ বগুড়া শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। অভিযানটি পরিচালনা করেছে র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি)।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক ৪টার দিকে তাদের জানা যায়, চক লোকমান ২১ নম্বর ওয়ার্ড এলাকায় কয়েকজন ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্য যাচাইয়ের পর বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন—
মো. আবু হানিফ ওরফে সুনাম (৩৬)
তার স্ত্রী মোছা. সুরাইয়া বেগম (৩২)
মো. আজিজুল (৪৫)
অভিযানকালে তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে—
৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট
মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি স্মার্ট মোবাইল ফোন
৩টি সিম কার্ড
নগদ ২,৯০০ টাকা
র্যাব-১২ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।