প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৬, ৬:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ
বগুড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

বগুড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
সাজেদুল ইসলাম রাসেল
বিশেষ প্রতিনিধি, বগুড়া
বগুড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। রোববার (১২ এপ্রিল ২০২৬) দিবাগত রাতে সদর উপজেলার নারুলী তালপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সাজু আকন্দ (৫৮)। তিনি বগুড়া সদর থানার একটি মাদক মামলায় ১ বছর ২ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছিলেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে সাজু আকন্দ গ্রেফতার এড়াতে নারুলী তালপট্টি এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর একটি অভিযানিক দল রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, তার বিরুদ্ধে জিআর মামলা নং-৪১১/২১ (বগুড়া সদর) এবং প্রসেস নং-১৬১/২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় মামলা রয়েছে। আদালত তাকে ১ বছর ২ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)