
সাজেদুল ইসলাম রাসেল, বগুড়া:
বগুড়া সদর উপজেলার মাটিডালি এলাকায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ জানাতে গিয়ে ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিমের বোনকে দীর্ঘদিন ধরে কয়েকজন বখাটে যুবক উত্ত্যক্ত করছিল। শুক্রবার ফাহিম বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথাকাটাকাটি করলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ফাহিমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর মাটিডালি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।