প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ৩:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
বগুড়ায় গাঁজা-অ্যালকোহলসহ ৫ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

বগুড়ায় গাঁজা-অ্যালকোহলসহ ৫ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা
বগুড়া সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে ৫ জনকে গাঁজা ও অ্যালকোহলসহ গ্রেফতার করেছে। ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে ৭ দিন এবং ১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে ৪০ গ্রাম গাঁজা ও ২০০ মিলিলিটার অ্যালকোহল জব্দ করে ধ্বংস করা হয়।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)