
ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ফেব্রুয়ারি মাস থেকে দেশে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।
মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববাজারে তেলের দর অনুযায়ী ভোক্তা পর্যায়ে দাম সমন্বয় করা হয়েছে। এ মাসে নতুন দামগুলো হলো:
ডিজেল: ১০২ টাকা থেকে ১০০ টাকা
অকটেন: ১২২ টাকা থেকে ১২০ টাকা
পেট্রোল: ১১৮ টাকা থেকে ১১৬ টাকা
কেরোসিন: ১১৪ টাকা থেকে ১১২ টাকা
এর আগে জানুয়ারি মাসে প্রতি লিটার ডিজেল ও অকটেন বিক্রি হয়েছে যথাক্রমে ১০২ টাকা ও ১২২ টাকায়। পেট্রোল ও কেরোসিনের দাম ছিল যথাক্রমে ১১৬ টাকা ও ১১৪ টাকা।