1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ফেনীতে মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - আমার সকাল ২৪ |
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| সকাল ১০:৩৭|
ব্রেকিং নিউজ:
ভোটার তালিকায় বিশৃঙ্খলা, ভোটপ্রক্রিয়া ঝুঁকিতে: ববি হাজ্জাজ ভোট দিলেন তারেক-ফখরুল এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ভোট দিলেন ফেনীতে রাঙামাটি-২: ২১৩ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু মাদারগঞ্জে ভোটগ্রহণ শুরু, ভোটারদের উপচে পড়া ভিড় ভোটের দিনে খালেদা জিয়াকে স্মরণ করলেন ছাত্রদল সভাপতি ময়মনসিংহে শুরু হলো ভোটগ্রহণ, ১৭ বছর পর আনন্দে ভোটাররা ফরিদপুর-২: জোট প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের মাঝে টাকা ছাড়ানোর অভিযোগ শামা ওবায়েদের ফেনীতে মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৭ বছর পর ভোট দিয়ে ‘ঈদ ঈদ’ অনুভূতি সরকার গঠনের দ্বারপ্রান্তে ১১ দলীয় জোট: নাহিদ ইসলাম ত্রয়োদশ জাতীয় নির্বাচন: পাহাড়ি দুর্গম এলাকায় কেন্দ্রে বহুমাত্রিক নিরাপত্তা বলয়ে ব্যালট পাঠানো সম্পন্ন উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ, সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড় রাজশাহীতে চলছে ভোটের সরঞ্জাম বিতরণ ভোট দিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ঢাকা–৮ আসনের এক কেন্দ্রে পোলিং এজেন্ট প্রবেশে বাধা, পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীর হস্তক্ষেপ বেগমগঞ্জে ভোটকেন্দ্র থেকে সিসিটিভি ক্যামেরা চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ একদিনেই সংসদ নির্বাচন ও গণভোট: ভোট দিচ্ছেন প্রায় পৌনে ১৩ কোটি নাগরিক ভোট দিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বালাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ লাইলাতুল গুজব চলছে, সবাই সাবধান— জামায়াত আমির মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক তারেক রহমান: বিএনপি ক্ষমতায় এলে সরকারি কর্মচারীদের জন্য ৯ম পে-স্কেল বাস্তবায়ন করা হবে রাজশাহীর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ সৈয়দপুরকাণ্ড আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ বহন করছে: মাহদী আমিন ত্রয়োদশ সংসদ নির্বাচন: যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, ৭১টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ঘোষণা গাইবান্ধার পলাশবাড়ীতে ৭১ ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ইনকিলাব মঞ্চের সদস্য সচিব হাবিবুর রশিদ হাবিবকে সমর্থন জ্ঞাপন কুড়িগ্রামে নির্বাচন প্রস্তুতি চূড়ান্ত, ৭০৬ কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এনসিপি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে শিবচরে নির্বাচনকে ঘিরে জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিরাজগঞ্জে ‘ভোট কিনতে’ এসে জনতার ধাওয়ায় দৌড়ে পালালেন জামায়াত নেতা নির্বাচনের আগে সিএনজির দৌরাত্ম্য, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ গণনা শেষে জেলা জামায়াত আমিরের কাছে ৭৪ লাখ টাকা উদ্ধার, আটক নিয়ে বিতর্ক নির্বাচনের আগে প্রধান সড়কে অটোরিকশার দাপট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি রায়গঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণভোট প্রচারণা বিএনপির ইশতেহারে মানসিক স্বাস্থ্যসেবায় বিশেষ গুরুত্ব গাজীপুরে বিএনপির উদ্যোগে ভোটারদের মাঝে কেন্দ্র নম্বরসহ স্লিপ বিতরণ যমুনা সেতুতে ৩২ ঘণ্টায় সাড়ে ৩ কোটি টাকার টোল আদায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন: রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা

ফেনীতে মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬,
ফেনীতে মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেনীতে মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক, নির্বাচনের সকাল

ফেনীতে ভাড়া বাসা থেকে রোকসানা আক্তার লিপি (৩১) নামে এক মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লিপি ফেনী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক ও পৌর বিএনপির সদস্য ছিলেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতের ঘটনা। খালেক ম্যানশনের একটি কক্ষে প্রধান দরজা ভেতর থেকে আটকানো ছিল। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা ভেঙে শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করে। মরদেহের গলার পাশে ডান হাতের আঙুল আটকে থাকার কারণে ধারণা করা হচ্ছে, ফাঁস লাগানোর সময় তিনি বাঁচার চেষ্টা করেছিলেন।

নিহতের পরিবার জানায়, তার সঙ্গে কোনো পারিবারিক বা স্বামী সংক্রান্ত ঝামেলা ছিল না। লিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণায় নিয়মিত সক্রিয় ছিলেন।

ফেনী জেলা মহিলা দলের নেত্রী নুর তানজিলা রহমান বলেন, “লিপির রাজনৈতিক বেড়ে ওঠার সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড, কিছুই নিশ্চিত নয়। মোবাইল ফোন থেকে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।”

ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে উল্লেখ করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper