
মোঃ রফিকুল ইসলাম (কুড়িগ্রাম) বিশেষ প্রতিনিধি আমার সকাল 24 নিউজ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফাইট আনটিল লাইট (ফুল) শিক্ষাবৃত্তি–২০২৪ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের শেষ ধাপের অর্থ প্রদান ও শিক্ষাবৃত্তি–২০২৫ এর পরীক্ষার প্রস্তুতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার ১৯ জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ তুলে দেন।
ফুলের পরিচালক আব্দুল কাদের-এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লিপিকা রাণী রায়, স্থানীয় প্রধান শিক্ষক এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, শিক্ষাবৃত্তি মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এ ধরনের উদ্যোগ তাদের ভবিষ্যৎ গঠনে অনুপ্রেরণা জোগায়।
ফুলের পরিচালক আব্দুল কাদের বলেন, “কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে ফুল শিক্ষাবৃত্তি কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালু থাকবে।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ লক্ষ্য করা গেছে।